নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সংবাদ সম্মেলনে যুবদল নেতা বললেন 'আমি ওসিকে বদলির হুমকি দিইনি'

আওয়ামী লীগের এক নেতা এবং মামলার এজাহারভুক্ত আসামিকে ছেড়ে না দেওয়ায় জামালপুরের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফকে অন্যত্র বদলির হুমকি দেওয়ার অভিযুক্ত যুবদল নেতা হামিদুর রহমান মিলন সংবাদ সম্মেলন ডেকে দাবি বলেছেন, তিনি ওসিকে বদলির হুমকি দেননি। বরং তাঁর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।


বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে ইসলামপুর পৌর শহরের সিরাজাবাদ রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 



সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মিলন বলেন, 'আমি ওসি সাহেবকে অন্যত্র বদলি করতে আমার বিরুদ্ধে ওসি সাহেব অভিযোগ তোলেছেন, আমি নাকি স্থানীয় আওয়ামী লীগের নেতা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল খালেককে ছাড়াতে তদবির করেছে। এক পর্যায়ে আসামিকে ছেড়ে না দেওয়ায় ওসি সাহেবকে অন্যত্র বদলির হুমকি দিয়েছি। এসব বিভ্রান্তিকর তথ্যের সাংবাদিকদের সরবরাহ করে বিভিন্ন গণমাধ্যমে আমার বিরুদ্ধে মনগড়া খবর প্রকাশ করিয়েছেন  তিনি। মূলত আমার বিরুদ্ধে ওসি সাহেব বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন। 


যুবদল নেতা হামিদুর রহমান মলিন আরও বলেন, '

আওয়ামী লীগের পদধারী নেতারা দিব্যি ঘুরাঘুরি করছে। তাঁদের গ্রেপ্তারে বিষয়ে ওসি সাহেবকে আমি তথ্য দিয়েছে। ওসি সাহেবও আমার সহযোগিতা চেয়েছেন। আমি সহযোগিতা করেছি। কিন্তু কী কারণে ওসি সাহেব আমার বিরুদ্ধে ক্ষেপেছেন, সেটা জানি না। আমি আশা রাখি, ওসি সাহেব তাঁর ভুল বুঝতে পারবেন।' 



উল্লেখ্য, গত ১১ মার্চ উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর এলাকায় দুই পক্ষের মধ্যে শত্রুতার জের ধরে মারধরের ঘটনা ঘটে। 

এনিয়ে গত ১৬ মার্চ রাতে বেনুয়ারচর সরদারপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে আনিছুর রহমানকে প্রধান আসামি দিয়ে ১১ জনের নামোল্লেখে ইসলামপুর থানায় মামলা করেন বেনুয়ারচর বেপারীপাড়া গ্রামের বাসিন্দা মিষ্টার আলী। ওইদিন রাতে মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল খালেককে আটক করে পুলিশ। আব্দুল খালেককে ছাড়াতে যুবদল নেতা মলিন ওসি মো. সাইফুল্লাহ সাইফকে ফোন করেন। এতে রাজি না হওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে ওসিকে বদলি করা হবে মর্মে হুমকি দেন বলে অভিযোগ তোলেন ওসি সাইফুল্লাহ সাইফ। এনিয়ে  বেশকিছু গণমাধ্যমে 'আ.লীগ নেতাকে না ছাড়ায় বদলির হুমকি দিয়েছেন যুবদল নেতা, অভিযোগ ওসির' শিরোনামে

খবর প্রকাশ হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। 


ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ বলেন,

'সংবাদ সম্মেলন করার অধিকার গণতান্ত্রিক। আমাকে ২৪ ঘণ্টার মধ্যে বদলির হুমকি দেওয়া হয়েছে, এটাই সত্য।' 


আরও খবর