নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং উঠান বৈঠক



জামালপুরের ইসলামপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 


আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারে ইসলামপুর থানা-পুলিশের আয়োজনে 'বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি' প্রতিপাদ্যকে সামনে রেখে 

ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস। বিশেষ অতিথির বক্তব্য দেন, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ।


বিট পুলিশিং উঠান বৈঠকের সভাপতিত্ব করেন ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) ও গাইবান্ধা ইউনিয়ন বিট পুলিশের বিট কর্তকর্তা আরিফুল ইসলাম আরিফ। সার্বিক সহযোগিতা করেন বিট পুলিশের সহকারী বিট কর্তকর্তা এএসআই মোতাহার হোসেন। 


অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াহাব মাস্টার, গাইবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন সাদা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আওরঙ্গজেব গোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাজহারুল ইসলাম বিপুল, যুবদল নেতা মিজানুর রহমান ফেলুন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল সরকার এবং ছাত্রদল নেতা রেজাউল করিম রায়হান।


ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'চুরি, ছিনতাই, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিয়ে, অশ্লীলতা, জঙ্গীবাদসহ সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এলাকাবাসিকে সচেতন করতে 'বিট পুলিশিং উঠান বৈঠক' শিরোনামে আমরা পর্যাক্রমে বিভিন্ন এলাকায় বিট পুলিশিং বৈঠক করে যাচ্ছি। এতে এলাকার সব শ্রেণির মানুষ অংশগ্রহণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের সহযোগিতা করে আসছেন।


উল্লেখ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস। এ ছাড়া  টানা তিনবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ। 


আরও খবর