নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডিবি পুলিশের হাতে ভারতীয় ৩২ বোতল মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক



জামালপুরের বকশীগঞ্জে উপজেলায় আমদানী নিষিদ্ধ ভারতীয় ৩২ বোতল মদসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শাখা-২ এর আভিযানিক দল।


গ্রেপ্তারেরা হলো, বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় জিন্না বাজার এলাকার জর হকের ছেলে জামান মিয়া (২৫), পাশ্ববর্তী শেরপুরের শ্রীবরদী উপজেলার ভাবলাকোণা গ্রামের ছালো মিয়ার ছেলে আতোয়ার হোসেন (২৩) এবং একই গ্রামের শহিজর হকের ছেলে গোলাপ হোসেন (২৪)।



আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আটকদের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১০টায় ডিবি-২ শাখার উপপরিদর্শক (এসআই) শহীদুল আলমের নেতৃত্ব 

বকশীগঞ্জের লাউচাপড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা আমদানি নিষিদ্ধ ভারতীতের তৈরি ৩২ বোতল মদ উদ্ধার করে পুলিশ। 


ডিবি-২ শাখার এসআই শহীদুল আলম বাদী হয়ে আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। 


ডিবি-২ শাখার এসআই শহীদুল আলম বলেন, 'ভারতীয় নিষিদ্ধ মদ বিক্রিকালে তিন মাদক ব্যবসায়ীকে আটা করা হয়েছে। তাদের কাছে থাকা ভারতের তৈরি ৩২ বোতল মদ উদ্ধার করেছি।'


জেলা ডিবি-২ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বলেন, 'জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, পরস্পর যোগসাজসে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আমদানী নিষিদ্ধ ভারতের তৈরী মদ বাংলাদেশে এনে দেশের বিভিন্ন স্থানে তারা বিক্রয় করে থাকে। আদালতের মাধ্যমে  তাদের কারাগারে পাঠানো হয়েছে।'

আরও খবর