নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরে বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগ নেতা আল-আমীন সরকার কারাগারে





জামালপুরের ইসলামপুর উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের ইউনিয়ন পর্যায়ের এক নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কারাগারে পাঠানো ওই ছাত্রলীগ নেতার নাম আল আমীন সরকার (৩০)। তিনি উপজেলার কুলকান্দী ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন। 


আজ শনিবার (৪ জানুয়ারি) বিকেলে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে দায়ের করা ইসলামপুর থানার 

মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আল আমীন সরকারকে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে পুলিশ হাজির করলে, সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এর আগে গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে কুলকান্দী গ্রামে নিজ বসতবাড়ি থেকে তাঁকে আটক করে ইসলামপুর থানা-পুলিশ। 



মামলা সূত্রে জানা যায়, বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার পতনের কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এলাকায় রামদা, দা, ফালা, কিরিচ, শাবল, হকিস্টিকসহ বিস্ফোরক দ্রব্য  নিয়ে বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, সোচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী। এনিয়ে ওইদিন রাতে সভারচর কারীপাড়া গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাদী হয়ে ক্ষমতাচ্যুৎ সরকারের সাবেক ধর্মমন্ত্রী 

ফরিদুল হক খান দুলালের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ১২৮ জনের নামোল্লেখে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে ইসলামপুর থানায় একটি মামলা করেন। এছাড়া ২২০ জন অজ্ঞাত ব্যক্তিকেউ আসামি দেওয়া হয়। ওই মামলায় এজাহার নামনীয় ৯১ নম্বর আসামি আব্দুল কাদের সেখ। 


মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) শামছুজ্জামান বলেন,  'নিজ বাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগ নেতা আল আমীন সরকারকে আটক করা হয়। তাঁকে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।'



জামালপুর চিপ জুডিশিয়াল আদালতের অধীন ইসলামপুর আমলি আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তার (জিআরও) মো. ফারুক হোসেন বলেন, 'জামিন নামঞ্জুর করে আল আমীন সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। পরে তাঁকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।



আরও খবর