নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরে 'রোবট' উৎপাদনের কারখানা নির্মাণ করা হবে : মোস্তফা আল মাহমুদ




জামালপুরের ইসলামপুর উপজেলায় 'রোবট' উৎপাদনের কারখানা নির্মাণ করা হবে বলে আশা ব্যক্ত করেছেন নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনকারী মালিকদের সংগঠন— বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি

মোস্তফা আল মাহমুদ। তিনি বলেছেন, বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে মোস্তফা ফ্রিল্যান্সিং ইনিস্টিউটের পাশাপাশি ইসলামপুরে রোবট খারখানাও নির্মাণ করা হবে। 


আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ইসলামপুরে হাসপাতাল রোডস্থ মোস্তফা ফ্রিল্যান্সিং ইনিস্টিউটের প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিএসআরইএয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মোস্তফা ফ্রিল্যান্সিং ইনিস্টিউটের শিক্ষার্থীরা এবং ব্যবসায়ীগণ মোস্তফা আল মাহমুদকে লালগালিচায় সংবর্ধনা দেয়। 


মোস্তফা ফ্রিল্যান্সিং ইনিস্টিউটের শিক্ষার্থী আরিফুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন মোস্তফা ফ্রিল্যান্সিং ইনিস্টিউটের পরিচালক ইঞ্জিনিয়ার আলমগী কবির। মোস্তফা আল মাহমুদকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন ডিজিটাল মার্কেটিং ব্যাচের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান।



সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ বলেন, ‘আমাদের দেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও প্রয়োজনীয়তা ব্যাপক। এই খাতকে আরও এগিয়ে নিতে যাঁরা আমাকে বিএসআরইএয়ের সভাপতি দায়িত্ব দিয়েছেন, আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। সবার সহযোগিতা পেলে এই দায়িত্ব পালনে আমি সর্বদা সচেষ্ট থাকব। সকলের পরামর্শ, সমর্থন এবং সহযোগিতায় আমরা দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব বলে আশা করি। আমি এমন কাজ করতে চাই যে, সারাদেশে সোলার সিস্টেমের মাধ্যমে ডলার সেইফ হবে, দেশের রিজার্ভ বাড়বে। দেশের সুনাম হবে। ইসলামপুরের সন্তান হিসেবে আমাকে আজ আমার প্রতিষ্ঠিত অলাভজনক প্রতিষ্ঠান মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পক্ষ থেকে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে, আমি সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি সব সময় দেশের বেকার সমস্যা ও যুব সমাজের উন্নয়নে ও এই প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাব।’


ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্দেশ্য মোস্তফা আল মাহমুদ বলেন, তোমাদের সাহস রাখতে হবে, নিজেরা কর্মক্ষম হও। এখানে শুধু ফ্রিতে কম্পিউটার প্রশিক্ষণ নয়, একদিন এখানে রোবট তৈরি কারখানা হবে। আমার উদ্দেশ্য মানুষের ভাগ্য উন্নয়ন করা, মানুষের কল্যাণে কাজ করা।


যুব সমাজ ও বেকাররা যে কাজ করলে নেশা ও মাদক থেকে দূরে থাকবে সে কাজ আমি তোমাদের জন্য করতে চাই। প্রয়োজনে আমি ইন্সটিটিউটের জায়গায় আরও সম্প্রসারণ করবো, যাতে সারাদেশ থেকে শিক্ষার্থী এখানে এসে শিক্ষা অর্জন করতে পারে।'


অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা জাতীয় পার্টির সদস্য মাহমুদউল্লাহ, মোস্তফা ফ্রিল্যান্সিং ইনিস্টিউটের

গ্রাফিক্স ডিজাইন ব্যাচের শিক্ষার্থী ফিরোজ মিয়া, ডিজিটাল মার্কেটিং ব্যাচের শিক্ষার্থী মোছা. রিনা মনি, শিক্ষার্থীর অভিভাবক খোরশেদ আলম এবং গুঠাইল বাজারের ব্যবসায়ী হারুনুর রশীদ।



উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানের এক হোটেলে বিএসআরইএয়ের ২০২৫-২০২৬ সাল মেয়াদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে কমিটিতে মোস্তফা আল মাহমুদ সভাপতি এবং মোহাম্মদ আতাউর রহমান সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


আরও খবর