নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরের আওয়ামী লীগ নেতা 'পেটকাটা জাহাঙ্গীর' ঢাকায় আটক



জামালপুরের ইসলামপুরের আওয়ামী লীগ নেতা এস এম জাহাঙ্গীর আলম ওরফে পেটকাটা জাহাঙ্গীর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ঢাকায় আটক হয়েছে। তিনি ইসলামপুর পৌর শহরের দরিয়াবাদ এলাকার বাসিন্দা ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য।


আজ শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিল থানায় সন্ত্রাস বিরোধী আইনে

দায়ের করা মামলায় তাঁকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা চিপ জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে দক্ষিণ কমলাপুর এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাঁকে আটক করে মতিঝিল থানা-পুলিশ।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ক্ষমতাচ্যুৎ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ১০ নভেম্বর শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে মতিঝিলে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ কর্মী-সমর্থকরা। এনিয়ে ১২ নভেম্বর ৩১ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১শত থেকে ১২০ জনকে আসামি দিয়ে মতিঝিল থানায় উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আজিজ সেক বাদী হয়ে এন্টি টেররিজম এক্টের (সন্ত্রাস বিরোধী আইন) ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় একটি মামলা করেন। মামলা নম্বর ১১। ওই মামলায় আওয়ামী লীগের নেতা পেটকাটা জাহাঙ্গীরকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে মতিঝিল থানা-পুলিশ। 


মামলার তদন্ত কর্মকর্তা ও মতিঝিল থানার এসআই মোহাম্মদ হোসাইন বলেন, 'জাহাঙ্গীর আলম ওরফে পেটকাটা জাহাঙ্গীর নামে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে দক্ষিণ কমলাপুর এলাকার একটি আবাসিক হোটেল থেকে আটক করা হয়। তাঁকে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ঢাকা চিপ জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে।'


উল্লেখ্য, ২০২১ সালে ইসলামপুর পৌরসভা নির্বাচনে 'বিদ্রোহী' প্রার্থী হন এস এম জাহাঙ্গীর আলম। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় ওই বছরের ১৩ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে গ্রেপ্তার এড়াতে পেটকাটা জাহাঙ্গীর আত্মগোপনে ছিলো। 


আরও খবর