নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মামলার বাদী ছাত্রদল নেতার 'অনাপত্তিতে' এজাহারভুক্ত আ.লীগের ২৪ নেতার জামিন, ইউপি মেম্বারসহ অজ্ঞাত ৩ আসামিকে গ্রেপ্তার করল পুলিশ


জামালপুরের ইসলামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ও ছাত্রদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে হাজির হয়ে জামিন শুনানিতে 'অনাপত্তি' জানিয়ে

সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোট ভাইসহ এজাহারভুক্ত আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মীকে জামিন করিয়েছেন মামলার বাদী ছাত্রদল নেতা। মারধরের শিকার ছাত্রদের উপস্থিতিতে মামলার বাদী আদালতে 'অনাপত্তি' দিয়ে এজাহারভুক্ত আসামিদের জামিন করানোর পাঁচ দিন পর 'রহস্যজনক' কারণে এজাহারে নাম নেই এমন অজ্ঞাত তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা-২ এবং ইসলামপুর থানা-পুলিশ। 


গ্রেপ্তারেরা হলেন, উপজেলার কুলকান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ আসনের সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান আলতা, গোয়ালেরচর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন এবং পাথর্শী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মুকুল মিয়া।  


গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় ইসলামপুর থানায়

দায়ের করা মামলায় গ্রেপ্তারদের অজ্ঞাত আসামি হিসেবে জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে পুলিশ।


এর আগে গতকাল সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে জেলা ডিবি শাখা-২ এবং ইসলামপুর থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। 



উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলার বাদী ছাত্রদল নেতা আইয়ুব আলী  আসামিদের জামিনে অনাপত্তি দাখিল করায়

সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোট ভাই ও উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ এজাহারভুক্ত আ.লীগের ২৪ নেতা-কর্মীকে সংশ্লিষ্ট বিচারক জামিন মঞ্জুর করেন।


মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ইসলামপুর অডিটোরিয়ামের সামনে জড়ো হয়। এ সময় উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক খলিল সরকার খলিলের নেতৃত্বে ৮০ থেকে ৯০ জন দা, লোহার রড, হকিস্টিক, শার্ট গান নিয়ে পূর্বকল্পিতভাবে আন্দোলনরত ছাত্রদের মারধর করে।

এতে বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন। ওই সময় উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ হারুনুর রশীদ তাঁর হাতে থাকা পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি করতে করতে ঘটনাস্থল ত্যাগ করেন। 

এই ঘটনায় ৬ সেপ্টেম্বর রাতে চরপুটিমারী ইউনিয়ন (দক্ষিণ) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও আগ্রাখালী আকন্দপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আইয়ুব আলী বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় সাবেক ধর্মমন্ত্রীর ছোট ভাই আ.লীগ নেতা মোরশেদুর রহমান মাসুম খানসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়।


জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ইসলামপুর জিআর আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. ফারুক হোসেন বলেন, '২৪ জন আসামি স্বেচ্ছায় আদালতে জামিনের প্রার্থনা করেন। এসময় মামলার বাদী আসামিদের জামিনে আপত্তি নেই মর্মে জানান। বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। এছাড়া অজ্ঞাত কারাবন্ধি এক আসামি এবং পুলিশ সোপর্দ এক আসামিকেউ জামিন দেন বিচারক। ওই মামলায় অজ্ঞাত তিনজন আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। 


মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক বলেন, 'ডিবি পুলিশ এবং ইসলামপুর থানা পুলিশের যৌথ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের 

বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে। 




আরও খবর