নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারের জেরে পদ হারাল বিএনপি নেতা !


জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে নাশকতা মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। এর জেরে বিএনপির অপর এক নেতা দলীয় পদ হারিয়েছেন। এনিয়ে উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাশকতা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের ওই নেতার নাম সেলিম মিয়া। তিনি উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য পদে দায়িত্ব পালন করে আসছেন। পদ হারানো বিএনপির ওই নেতার নাম আবুল কাশেম। তিনি  ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ দায়িত্ব পালন করে আসছিলেন। 


জানা গেছে, গত ১৯ নভেম্বর রাতে উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগরের স্বাক্ষরিত একটি চিঠিতে বিএনপি নেতা আবুল কাশেমের সকল পদ স্থগিত করা হয়। এঘটনায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। 




স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর নাশকতা পরিকল্পনার অভিযোগে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শাহালম খান। 

১০ নভেম্বর রাতে ওই মামলায় অজ্ঞাত আসামী হিসেবে ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সেলিম মিয়াকে গাজীরপাড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। সেলিম মিয়াকে গ্রেপ্তারে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেমের হাত রয়েছে এমন দাবি করে গত ১৩ নভেম্বর সংবাদ সম্মেলন করেন সেলিম মিয়ার স্ত্রী খোদেজা বেগম। সংবাদ সম্মেলনে খোদেজা বেগম অভিযোগ করেন, বিএনপি নেতা আবুল কাশেম তাঁর স্বামী সেলিম মিয়ার নিকট চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাঁর স্বামীকে পুলিশে ধরিয়ে দেয় আবুল কাশেম। সংবাদ সম্মেলনের খবর পেয়ে ওইদিন রাতেই উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে অংশ নেওয়ার অভিযোগ এনে আবুল কাশেমকে শোকজ নোটিশ প্রদান করেন। শোকজ নোটিশে ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয় আবুল কাশেমকে। এরপর ১৬ নভেম্বর বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম কারীর নিকট শোকজ নোটিশের জবাব সংবলিত একটি পত্র প্রদান করেন আবুল কাশেম। 

পরদিন ১৭ নভেম্বর সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা সংবাদ সম্মেলন ডেকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে আবুল কাশেমকে বহিষ্কারের দাবি জানান। এরপর দলের ভেতর ও বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর রেশ না কাটতেই ১৯ নভেম্বর রাতে দলের প্রাথমিক সদস্য পদসহ সাধারণ সম্পাদকের পদ স্থগিত করেন উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর। 

এব্যাপারে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির স্থগিত হওয়া সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, আমি দলের শৃঙ্খলা ভঙ্গ করিনি। নাশকতার মামলার বাদী আমি না। পুলিশ যাঁকে সন্দেহ করেছে তাঁকেই গ্রেপ্তার করেছে। আওয়ামী লীগ নেতা সেলিমের গ্রেপ্তারে আমার কোনো হাত নেই। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ঢাহা মিথ্যা। কিন্তু অন্যায়ভাবে আমার পদ স্থগিত করা হয়েছে।'


বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় আবুল কাশেমের দলীয় পদ স্থগিত করা হয়েছে। দলের ভেতর কেউ বিভেদ সৃষ্টি করতে চাইলে তাঁকে ছাড় দেওয়া হবে না। মনে রাখতে হবে, বিএনপিতে কোনো বিশৃঙ্খলা চলে না।'


আরও খবর