নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাশকতার মামলায় ইসলামপুরের ২ দলিল লেখক কারাগারে



জামালপুরের ইসলামপুর সাবরেজিস্টার কার্যালয়ের দুই দলিল লেখককে নাশকতার মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে তাঁরা মামলার এজাহারভুক্ত আসামি নন।


আজ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে নাশকতার অভিযোগে ইসলামপুর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে পুলিশ হাজির করলে, সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত সোমবার বিকেলে ইসলামপুর সাবরেজিস্টার কার্যালয়ের প্রাঙ্গণ থেকে তাঁদেরকে আটক করে ইসলামপুর থানা-পুলিশ। 


যাঁদেরকে কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলো, ইসলামপুর পৌর শহরের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা  ও ইসলামপুর সাবরেজিস্টার কার্যালয়ের নিবন্ধনধারী দলিল লেখক নাজমুল আহসান লাভলু এবং পৌর শহরের পাটনীপাড়া গ্রামের বাসিন্দা দলিল লেখক ফজলুল হক। তাঁরা আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে দলিল লেখক নাজমুল আহসান লাভলু এবং ফজলুল হকের দাবি, একসময় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দীর্ঘদিন থেকে রাজনীতিতে নিষ্ক্রিয় তাঁরা। এছাড়া মামলায় উল্লেখিত ঘটনায় তাঁরা জড়িত নন। 


ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রদেরকে মারধরের অভিযোগে গত ৬ সেপ্টেম্বর রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আগ্রাখালী আকন্দপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আইয়ুব আলী বাদী হয়ে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোটো ভাই উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ৩১ জনের নামোল্লেখে ইসলামপুর থানায় একটি মামলা করেন। এই মামলায় যুবলীগ নেতা ও দলিল লেখক নাজমুল আহসান লাভলু এবং যুবলীগ নেতা ও দলিল লেখক ফজলুল হককে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। 


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মারধরের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুইজনকে আদালতে সোপর্দ করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।'



আরও খবর