নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরে আন্তঃবিভাগীয় স্বর্ণালঙ্কার চুরি চক্রের ৪ নারী সদস্য কারাগারে




জামালপুরের ইসলামপুর উপজেলায় আন্তঃবিভাগীয় স্বর্ণালঙ্কার চুরি চক্রের চার নারী সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 


যাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে তারা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুন্দরপুর কাজীবাড়ি গ্রামের মারুফ মিয়ার স্ত্রী মিলন বেগম (৩৫), একই উপজেলার বাহনপুর উজ্জ্বলপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী জোসনা বেগম (৫০), ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের ফজলু মিয়ার স্ত্রী মরিয়ম বেগম (৩৮) এবং একই গ্রামের মহিউদ্দিনের স্ত্রী আয়েশা বেগম (৫০)।


গতকাল রোববার (৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারদের স্বর্ণালঙ্কার চুরি করার অভিযোগে ইসলামপুর থানায় দায়ের করা তদন্তাধীন একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে সোপর্দ করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগের দিন গত বুধবার বিকেলে উপজেলার পাথর্শী ইউনিয়নের হাড়িয়াবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ইসলামপুর থানা-পুলিশ। 


ইসলামপুর থানা সূত্রে জানা যায়, হাড়িয়াবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে স্মার্ট ভোটার আইডি কার্ড বিতরণকালে ওই চার নারীকে আগত নারীদের পরিহিত স্বর্ণালঙ্কার চুরির সন্দেহ করে স্থানীয়রা। এক পর্যায়ে অভিযোগের সত্যতা পাওয়ায় স্থানীয়রা থানা-পুলিশে খবর দেন। পরে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চার নারীকে থানায় আনেন। 


মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান বলেন, 'স্বর্ণালঙ্কার চুরি চক্রের গ্রেপ্তার নারীর প্রথমে পরিচয় গোপন করতে চেয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসল পরিচয় দেয় তারা। তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত চলছে।'


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'স্বর্ণালঙ্কার চুরি চক্রের চার নারী সদস্যকে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গ্রেপ্তার নারী সদস্যরা সংবদ্ধভাবে সুকৌশলে পথচারী, হাসপাতালে চিকিৎসা সেবাপ্রার্থী অথবা হাটুরে নারীদের পরিহিত স্বর্ণালঙ্কার চুরি করে আসছিল। 


আরও খবর