নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভারতে মহনবি (সা.)-কে কটূক্তি করার প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ




মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে নিয়ে ভারতে হিন্দু এক পুরোহিতের কটূক্তির প্রতিবাদে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের ইসলামপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


আজ শনিবার (৫ অক্টোবর) দুপুরে ইসলামপুর পৌর শহরে জাগ্রত তৌহিদী জনতার ব্যানারে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 



পৌর শহরস্থ জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম মাদ্রাসার প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা চত্বরে সমাবেশে যোগ দেন বিক্ষোভকারীরা। 



জামিয়া হোসেনিয়া আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, মিছিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক কাজী আমিনুল ইসলাম, হাফেজ ফয়েজুর রহমান, মুফতি ওমর ফারুক, মাওলানা মাকছুদুর রহমান, আইয়ুব আলী সাইফুল ইসলাম, মুফতি হেদায়েতুল্লাহ রহমানী, ইসলামী যুব আন্দোলনের সভাপতি শাহ আলম, মাওলানা মসিউর রহমান, আখতাজ্জামান আনসারী।



বক্তারা বলেন, হিন্দু পুরোহিত রামগিরী মহারাজ  মহানবী (সা.)-কে কটূক্তি ও বিজেপির সংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক মসজিদে ঢুকে মুসলমানদের হত্যার হুমকির প্রতিবাদ জানাচ্ছি। ভারতের এই পুরোহিত ও রাজনৈতিক নেতার ফাঁসি দিতে হবে,পুনরায় যেন আর কেউ এমন সাহস না পায় তার ব্যবস্থা করতে হবে, যতদিন এর বিচার নিশ্চিত না হয় ততদিন ভারতীয় সকল পণ্য বয়কট করতে হবে। পরে বিশ্ববাসীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।


বিক্ষোভ মিছিলে এবং সমাবেশে রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীর পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, কওমি ও দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ মসজিদের ইমাম, খতিবসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। 


উল্লেখ্য, গত আগষ্ট মাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরী মহারাজ কটূক্তি করে। পরে তাঁর ওই কটূক্তির বক্তব্যকে সমর্থন জানায় বিজেপির সংসদ সদস্য  নিতেশ নারায়ণ রানে।


আরও খবর