নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, আগামী ২৮ সেপ্টেম্বর ভোট গ্রহণ



জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ইসলামপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এসএম আব্দুল হালিম দুলাল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। 

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এর আগে আজ শনিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশনার। এছাড়া আগামী সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনারের কাছ থেকে আগামী ২০ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করে পরদিন ২১ সেপ্টেম্বর তা দাখিল করবেন। একইদিন মনোনয়ন ফরম যাচাই-বাছাই করবেন নির্বাচন কমিশনার। ২২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন। ২৩ সেপ্টেম্বর প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ২৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন। একইদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাদের মগ ভোট গ্রহণ করবেন নির্বাচন কমিশন। ২৮ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা চলবে ভোট গ্রহণ। মধ্যাহ্ন ভোজের পর ফলাফল ঘোষণা করা হবে। 


ইসলামপুর প্রসক্লাব সূত্রে জানা গেছে, নির্বাচনে ৩০ জন সাংবাদিক ভোট প্রদান করতে পারবেন। সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক,  যুগ্ম সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং সাহিত্য সম্পাদক, কার্যনির্বাহী সদস্য-১, কার্যনির্বাহী সদস্য-২ মোট ১৩টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে পারবেন। 


উল্লেখ্য, ২০২১ সালের ২৫ জুন ইসলামপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর ওই কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও নানা কারণে নির্বাচনের ব্যবস্থা হচ্ছিল না। অবশেষে গত বুধবার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সাধারণ সভায় কমিটির কার্যক্রম স্থগিত করে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রেসক্লাবের সদস্য ও ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক এসএম আব্দুল হালিম দুলালকে প্রধান নির্বাচন কমিশনার, আইনজীবী মুহম্মদ মানিক মিয়াকে সহকারী নির্বাচন কমিশনার এবং সহযোগী সদস্য সুমন খন্দকারকে সদস্য পদে দায়িত্ব দেওয়া হয়।


ইসলামপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বপ্রাপ্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী মুহম্মদ মানিক মিয়া বলেন, 'প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর প্রেসক্লাবের নিজস্ব ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।'


আরও খবর