নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরে দ্বিতীয় দিনেও পুলিশী বাঁধা উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল


জামালপুরের ইসলামপুর উপজেলায় কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনেও পুলিশী বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 


আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে থেকে পুলিশী বাঁধা ভেঙে ইসলামপুর-জামালপুর সড়কে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এতে দু-পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।


সরেজমিনে দেখা গেছে, দুপুরে বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে জড়ো হন। খবর পেয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে উপস্থিত হন। সেখানে মিছিল বের না করতে শিক্ষার্থীদের সঙ্গে অন্তত আধা ঘণ্টা আলোচনা করেন ওসি সুমন তালুকদার। কিন্তু শিক্ষার্থীরা নাছোড়বান্দা। অবস্থার বেগতিক দেখে সেখানে উপস্থিত হন পুলিশের ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস। এসময় মিছিল বের না করার জন্য এএসপি অভিজিত দাস শিক্ষার্থীদের নানা যুক্তি তোলে ধরে বুঝানোর চেষ্টা করেন। এসময় শিক্ষার্থীরা মিছিল বের করতে চাইলে বাঁধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশী বাঁধা উপেক্ষা করে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বঙ্গবন্ধু মোড় হয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। 

পৌর শহরের বটতলার দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ বাঁধা দেয়। পরে অনেকটাই বাধ্য হয়ে মিছিলটি বঙ্গবন্ধু মোড় হয়ে চাঙ্গা মোড় এলাকার ইসলামপুরের সীমান্ত ঘুরে বঙ্গবন্ধু মোড়ে এসে পথসভায় করে শিক্ষার্থীরা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শিক্ষার্থী আকলিমা, পারভীন, বিলকিস, সুমন, সজিব, আসিফ, বেদেনা প্রমুখ। 


এ সময় শিক্ষার্থীরা জানান, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাঁধা দেয় পুলিশ। আমরা পুলিশী বাঁধার মধ্যেই দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করেছি। কোটা সংস্কার না হওয়ায় পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। 


এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকা করতে পুলিশের ব্যাপক সংখ্যক সদস্যকে সতর্ক অবস্থায় দেখা যায়। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'শিক্ষার্থীদের কর্মসূচিতে বাঁধা দিইনি। বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে, সেটাই দেখভাল করেছি।'


উল্লেখ্য, এর আগের দিন গতকাল বুধবার দুপুরে থানার মোড় বটতলা এলাকা থেকে শিক্ষার্থীরা মিছিল বের করতে চাইলে বাঁধ দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশী বাঁধা ভেঙে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এসময় পিছু হটতে বাধ্য হয় পুলিশ।



আরও খবর