নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

১১ দিনেও কিশোরী ধর্ষণ মামলার সেই ৪ বন্ধুর মধ্যে একজনকেউ গ্রেপ্তার করতে পারেনি পুলিশ


জামালপুরের ইসলামপুর থানায় মামলা করার ১১ দিন পরও ধর্ষণ মামলার আসামি চার বন্ধুর মধ্যে একজনকেউ গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কবে নাগাদ আসামিদের গ্রেপ্তার করা হবে, সেটাও অনিশ্চিতই রয়েছে। তবে থানা-পুলিশের দাবি, খুব শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা হবে।


ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাত ৮টার দিকে ইসলামপুর পৌর শহরের রৌহারকান্দা ব্রিজ এলাকায় বেড়াইতে গিয়ে একটি কাঠের বাগানে ডেকে নিয়ে চার বন্ধু মিলে ধর্ষণ করে ১৫ বছর বয়সী এক কিশোরীকে।

এ ঘটনায় গত ২৯ জুন ভুক্তভোগী ওই কিশোরীর মা বাদি হয়ে ইসলামপুর থানায় চারজনের নামোল্লেখে মামলা করেছেন। 

মামলার আসামিরা হলো, পৌর শহরের গাওকুড়া দর্জিপাড়া এলাকার বাসিন্দা মামিনুলের ছেলে মাহিন রহমান জুবাই, সোনা আলীর ছেলে বাবু, সুরুজের ছেলে রাকিব এবং ভেঙ্গুড়া সর্দারবাড়ী মোড় এলাকার পিন্টুর ছেলে মাহফুজ। আসামিরা সম্পর্কে একে অপরের বন্ধু। মামলার দায়ের পর থেকে আসামিরা আত্মগোপনে চলে গেছে।


স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে বসতবাড়ি থেকে এক কিলোমিটার দূরে রৌহারকান্দা ব্রিজ এলাকায় বেড়াইতে যায় ওই কিশোরী। এসময় আসামি মাহিন রহমান জুবাই বেড়ানোর কথা বলে ওই কিশোরীকে পৌর শহরের একটি কাঠের বাগানে নিয়ে যায়। সেখানে আসামি বাবু মোবাইল ফোনের মাধ্যমে তার বন্ধু রাকিব এবং মাহফুজকে কল করে ঘটনাস্থলে নিয়ে আসে। এক পর্যায়ে কোনো কিছু বুঝে উঠার আগেই আসামি মাহিন ধাক্কা মেরে ওই কিশোরীকে মাটিতে ফেলে দেয়।  এসময় ডাক-চিৎকার করলে মুখ চেপে ধরে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে মাহিন। 

এরপর  বাবু, রাকিব এবং মাহফুজ পালাক্রমে ধর্ষণ করে কিশোরীকে। এতে ওই কিশোরীর অসুস্থ হয়ে পড়ে।


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'আসামিদের গ্রেপ্তারে আমরা কাজ করে যাচ্ছি। আশা রাখি, খুব শিগগিরই আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হব।'


 উল্লেখ্য, গত ১৯ এপ্রিল রাত ৯টার দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনার দুর্গম অঞ্চলে গণধর্ষণের শিকার হন নবম শ্রেণিতে পড়ুয়া ১৬ বছর বয়সী এক কিশোরী। এনিয়ে গত ৫ মে ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদি হয়ে চারজনের নামোল্লেখে ইসলামপুর থানায় মামলা দায়ের করলে ইতিমধ্যে সবগুলো আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।


আরও খবর