নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ধর্মমন্ত্রীর মতবিনিময় সভা চলাকালে ত্রাস সৃষ্টি করায় দুই যুবক কারাগারে

ধর্মমন্ত্রী ও জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালের এক মতবিনিময় সভা চলাকালে পিস্তলসদৃশ


গ্যাসলাইটার উঁচিয়ে ত্রাস সৃষ্টির অভিযোগে দায়েরকৃত মামলায় সেই দুই যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের অভিযোগে দ্রুত বিচার আইনে ইসলামপুর থানায় রুজুকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ জামালপুর চিপজুডিশিয়াল আদালতে ওই দুই যুবককে হাজির করলে, সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল রোববার (৭ জুলাই) রাত ১০টার দিকে জামালপুরের ইসলামপুর থানা মোড়স্থ জেলা পরিষদের পুরাতন ডাক বাংলোর ভবনের দ্বিতীয় তলায় ভিআইপি কক্ষের বারান্দা থেকে তাদেরকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা।


যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে হলো, পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের বয়ড়া ডাঙ্গা গ্রামের হাজী আবুল হাসেমের ছেলে তানভীর আহাম্মেদ তপু (৩৫) এবং মেলান্দহ পৌর শহরের পাছুরপাড়া গ্রামের আলতাবুর রহমানের ছেলে নিহাল আহাম্মেদ ললাট (২৫)।


উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ বাদী হয়ে ওই দুই যুবকের বিরুদ্ধে ইসলামপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, ওইদিন রাত ১০টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের জেলা পরিষদ ডাক বাংলোর পুরাতন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ভিআইপি কক্ষে মতবিনিময় সভা করছিলেন ধর্মমন্ত্রী। এসময় বারান্দায় পিস্তলসদৃশ্য গ্যাসলাইটার উঁচিয়ে ত্রাস সৃষ্টি করে আইনশৃঙ্খলা অবনতি ঘটাতে থাকে ওই দুই যুবক। এসময় নেতা-কর্মীদের 


সহায়তায় উপজেলা যুবলীগের সভাপতি শেখ মোহাম্মদ হারুনুর রশীদ ওই দুই যুবককে আটকে রেখে পুলিশে সোপর্দ করেন। সময় উত্তেজিত জনতার সঙ্গে ধস্তাদস্তিতে সামান্য জখমপ্রাপ্ত হলে তাদেরকে থানা পুলিশ ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।

স্থানীয় সূত্রে জানা যায়, মতবিনিময় চলাকালে ওই দুই যুবক ধর্মমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এবং ধর্মমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি উঠে। কিছুক্ষণ পরে সেখান থেকে বের হওয়ার সময় ধর্মমন্ত্রীর সাক্ষাত প্রার্থীরা তানভীর আহাম্মেদ তপুর কোপড়ের পিছনে একটি পিস্তলসদৃশ্য বস্তু দেখতে পান। পরে ধর্মমন্ত্রীর মতবিনিময় সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এমন সন্দেহে কয়েকজন নেতাকর্মী ওই দুই যুবককে মারপিট করতে থাকে।


এসময় ধর্মমন্ত্রীর প্রটোকলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে উত্তেজিত নেতাকর্মীদের রোষাণল থেকে ওই দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যান। এসময় তানভীরের কাছে থাকা একটি পিস্তলসদৃশ্য গ্যাসলাইটার এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। ওই যুবকেরা ধর্মমন্ত্রীর পূর্বপরিচিত বলে জানা গেছে।


মামলার বাদী উপজেলা যুব লীগের সভাপতি শেখ মোহাম্মদ হারুনুর রশীদ দৈনিক দেশচিত্রকে বলেন, 'ধর্মমন্ত্রীর মতবিনিময় সভা চলাকালে বাইরে ত্রাস সৃষ্টি করায় দুই যুবকের বিরুদ্ধে মামলা করেছি।'


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার দৈনিক দেশচিত্রকে বলেন, 'ধর্মমন্ত্রী স্যারের মতবিনিময় সভা চলাকালে বাইরে পিস্তলসদৃশ্য গ্যাসলাইটার উঁচিয়ে ত্রাস সৃষ্টি করায় উপস্থিত নেতাকর্মীরা দুই যুবককে আটকে রেখে পুলিশে খবর দেয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। 


এ বিষয়ে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল দৈনিক দেশচিত্রকে বলেন, 'দুই যুবক আমার সঙ্গে দেখা করেছে। কথা বলেছে। তারা আমার সঙ্গে ছবিও উঠেছে। কিন্তু তারা চলে যাবার সময় তাদের কাছে রিভালবার সাদৃশ্য একটি বস্তু দেখতে পায় নেতা-কর্মীরা।'


জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ইসলামপুর জিআর আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. মাজহারুল ইসলাম বলেন, 'ত্রাস সৃষ্টির অভিযোগে দায়েরকৃত মামলায় দুই যুবককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আরও খবর