নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরে ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার



জামালপুরের ইসলামপুর উপজেলায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শনিবার (৬ জুলাই) দুপুরে গ্রেপ্তার ওই দুই নারীকে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত পোনে ৯টার দিকে তাদেরকে গ্রেপ্তার করে ইসলামপুর থানা-পুলিশ।

গ্রেপ্তারেরা হলো, ইসলামপুর পৌর শহরের বেপারীপাড়ার গ্রামের মিজান বেপারীর মেয়ে জলপরী ওরফে শারমিন (২৭) এবং একই এলাকার আরশাদ বেপারীর মেয়ে অপু ওরফে আশা (১৮)। 


ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে রিকশাযোগে গাঁজা নিয়ে যাচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে জানতে পেরে পৌর শহর এলাকাস্থ ইসলামপুর উচ্চবিদ্যালয়ে প্রবেশপথ সংলগ্ন সড়ক ওই দুই নারীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছে ব্যাগে মোড়ানো থাকা এক কেজি চারশত গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২৮ হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুউদুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। 

মামলার বাদী এসআই মাসুউদুর রহমান বলেন, 'গ্রেপ্তার ওই দুই নারী দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে গাঁজা ক্রয়-বিক্রয় করে যুব সমাজকে বিপথগামী করছিলো বলে জানা গেছে।'


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে থেকে প্রায় দেড় কেজি গাঁজা জব্দ করেছি। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।'


আরও খবর