নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরে ভারতীয় ১১ বোতল মদসহ ২ যুবক গ্রেপ্তার



জামালপুরের ইসলামপুর উপজেলায় আমদানী নিষিদ্ধ  ভারতীয় ১১ বোতল মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা-পুলিশ।  


গ্রেপ্তারেরা হলো, উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বলিদাপাড়া এলাকার মনোহার হোসেনের ছেলে মুসা ইব্রাহিম (২২) এবং একই এলাকার শুক্কুর আলীর ছেলে মাহিন (২২)। তাদের বিরুদ্ধে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) তারেক আহমেদ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। 

আজ সোমবার (২৪ জুন) দুপুরে গ্রেপ্তার যুবকদের জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে সোপর্দ করেছে পুলিশ। 

এর আগে গতকাল রোববার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা এলাকায় ইসলামপুর-ঝগড়ারচর সড়কে মিনি ট্রাক থামিয়ে তাদের গ্রপ্তার করা হয়।



ইসলামপুর থানার এসআই তারেক আহমেদ বলেন, 'ভারতীয় নিষিদ্ধ মদের চালান প্রবেশ করার গোপন খবরের ভিত্তিতে আমরা চরদাদনা এলাকায় চেকপোস্ট বসিয়ে ছিলাম। রাত ১০টার দিকে ঢাকাগামী যাত্রী বোঝাই একটি মিনি ট্রাক আসতে দেখে চেকপোস্টে থামার জন্য সিগন্যাল দিলে ট্রাকে থাকা এক যুবক কালো রঙের একটি ব্যাগসহ ট্রাক থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আমরা ওই দুই যুবককে আটক করি। এসময় ব্যাগে থাকা তাদের কাছ থেকে

ভারতীয় ১১ বোতল মদ জব্দ করা হয়।



ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবকেরা জানিয়েছে, পরস্পর যোগসাজসে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আমদানী নিষিদ্ধ ভারতের তৈরী মদ বাংলাদেশে এনে মিনি ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থানে তারা বিক্রয় করে থাকে। আদালতের মাধ্যমে  তাদের কারাগারে পাঠানো হয়েছে।'


আরও খবর