সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে খানগঞ্জ ইউনিয়নের ডিজিটাল সেন্টার পুড়ে ছাই

রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে খানগঞ্জ ইউনিয়নের ডিজিটাল সেন্টার পুড়ে ছাই রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ মে) ভোর পাঁচটার দিকে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে কম্পিউটার, ফটোকপি মেশিন, প্রিন্টার, রাউটারসহ গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাগজপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ডিজিটাল সেন্টারের পরিচালক কাজী শাহিন জানান, ভোরে আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ফায়ার সার্ভিসকে অবহিত করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, ফটোকপি মেশিন, প্রিন্টার, রাউটার, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অফিসের আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। খানগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মো. ওসমান উদ্দিন শেখ বলেন, "ঘটনার সময় ইউনিয়ন পরিষদের নৈশপ্রহরী ফজরের নামাজে ছিলেন। তখনই আগুনের সূত্রপাত ঘটে। কীভাবে আগুন লাগলো, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।" রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মো. সনাজ মিয়া জানান, খবর পেয়ে তারা ভোর ৫টা ৩৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তদন্ত শেষে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে বলে জানান তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সরকারের উপপরিচালক মাজহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক, সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান। স্থানীয় সরকারের উপপরিচালক মাজহারুল ইসলাম বলেন, "খানগঞ্জ ইউনিয়ন পরিষদে অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত চলছে। তবে পরিষদের কার্যক্রম চলমান থাকবে।"
আরও খবর
deshchitro-6a3462b773908-190626032719.webp
সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

২ ঘন্টা ৫৭ মিনিট আগে