নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরে ঈদের দিন কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যার দায়ে তাঁতী লীগ নেতাসহ ৩ জন কারাগারে


জামালপুরের ইসলামপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে কোরবানি ঈদের দিন আসাদ উল্লাহ ওরফে নিদু কাজী (৪৯) নামে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করার দায়ে তাঁতী লীগ নেতাসহ ৩ জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। হত্যাকাণ্ডের শিকার নিদু কাজী উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ইউনিয়নের ব্রহ্মত্তোর গ্রামের মৃত আবুল কাসেম কাজীর ছেলে। 


মঙ্গলবার (১৮ জুন) বিকেলে সাড়ে ৫টার দিকে ইসলামপুর থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে পুলিশ হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।


যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তারা হলো, একই ইউনিয়নের তারতাপাড়া গ্রামের মো. আব্দুল হাকিম মণ্ডলের ছেলে এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক কবির হাসান চায়না (৪১), তার বড় ভাই জিয়াউল মণ্ডল জিয়া (৪৫) এবং তার  ভাতিজা মোখলেস (৩০)। 



মামলা সূত্রে জানা গেছে, আগে থেকে হত্যাকাণ্ডের শিকার কৃষক লীগ নেতা নিদু কাজীর সঙ্গে তাঁতী লীগ নেতা কবির হাসান চায়নার মধ্যে পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিলো। গতকাল সোমবার কোরবানি ঈদের দিন বিকেল ৩টার দিকে তারতাপাড়া গ্রামের জায়েদা মোড় এলাকায় ধারালো দা দিয়ে কৃষক লীগ নেতা নিদু কাজীকে কুপিয়ে জখম করে তাঁতী লীগ নেতা চায়নাসহ তার সাঙ্গপাঙ্গরা। পরে স্থানীয়রা উদ্ধার করে বিকেলে সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় নিদু কাজীকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 


এই ঘটনায় রাতে ২০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা দায়ের করেছেন হত্যাকাণ্ডের শিকার নিদু কাজীর বড় ভাই এবং আওয়ামী সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন কাজী। ভোর রাতে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের সদস্যরা জেলার মাদারগঞ্জ উপজেলার নলকা এলাকা থেকে কবির হাসান চায়না এবং জিয়াউল মন্ডল জিয়াকে আটক করে। এর আগে গভীর রাতে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদারের নেতৃত্বে রাতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় মোখলেসকে আটক করা হয়।



মামলা বাদী জামাল উদ্দিন কাজী বলেন, 'পূর্ব শত্রুতার জের ধরে পাশ্ববর্তী মাহমুদপুর বাজারে যাওয়ার পথে তারতাপাড়ার জায়েদা মোড় এলাকায় আমার ছোটো ভাই নিদু কাজীকে দারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে চায়নাসহ তার সাঙ্গপাঙ্গরা। 


জামালপুর র‌্যাব-১৪ কোম্পানী অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, 'ইসলামপুরে আসাদ উল্লাহ ওরফে নিদু কাজী হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গতকাল সোমবার ভোরে জেলার মাদারগঞ্জ উপজেলার নলকা এলাকা থেকে দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।


জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ইসলামপুর জিআর আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাজহারুল ইসলাম বলেন, 'নিদু কাজী হত্যা মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।'


ওসি সুমন তালুকদার বলেন, 'হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকায় ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।'


আরও খবর