নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর


জামালপুরের ইসলামপুর উপজেলায় অটোরিকশার ধাক্কায় মোছা. রিক্তা আক্তার নামে ৭ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। 


মঙ্গলবার (১১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় শিশুটি মারা যায়।


এর আগের দিন সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের খদিয়ারচর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু রিক্তা আক্তার ওই এলাকার রাশেদ প্রমানিকের মেয়ে।


ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বসতবাড়ি সংলগ্ন খদিয়ারচর ব্রিজের পশ্চিম পাশে খদিয়ারচর-কুমিরদহ আঞ্চলিক সড়কে দাঁড়িয়ে ছিলো শিশু রিক্তা আক্তার। এসময় পাশ্ববর্তী নাপিতেরচর বাজার থেকে ছেড়ে আসা কুমিরদহগামী একটি অটোরিকশা পেছনে থেকে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশু রিক্তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে শারীরিক অবস্থার বেগতিক দেখে চিকিৎসকরা শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসা অবস্থায় শিশুটি মারা যায়।


নিহত শিশু রিক্তারের চাচা এরশাদ প্রমানিক বলেন, 'আমার ভাতিজি রিক্তা আক্তার অটোরিকশার ধাক্কায় আহত হলে তাকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করি। সেখানে সে মারা গেছে।' 


গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সাধারণ আসনের সদস্য খোরশেদ আলম বলেন, 'শিশু রিক্তা আক্তারের লাশ পেতে আমাকে সঙ্গে নিয়ে স্বজনরা ইসলামপুর থানায় যোগাযোগ করেছে। 


ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আলিম বলেন, 'অটোরিকশার ধাক্কায় আহত শিশু রিক্তা চিকিৎসা অবস্থায় মারা যাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'

আরও খবর