নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরে পলিথিন বর্জনে আলোচনা সভা ও পথযাত্রা অনুষ্ঠিত


জামালপুরের ইসলামপুর উপজেলায় গ্রাম সামাজিক শক্তি কমিটির মাধ্যমে কমিউনিটিতে পলিথিন বর্জন অভিযান-২০২৪ শীর্ষক এক আলোচনা সভা ও পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৩ জুন) বিকেলে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের আগুনেরচর গ্রামে পলিথিন বর্জনে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে 

'আসুন সবাই পলিথিন বর্জন করি; পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখি' স্লোগানের ব্যানারে ওই আলোচনা সভা ও পথযাত্রা অনুষ্ঠিত হয়। 


ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রামের নাপিতেরচর বাজার শাখার আয়োজনে আগুনেরচর গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইউপিজি প্রোগ্রামের নাপিতেরচর বাজার শাখার ম্যানেজার দিলরুবা খান, পিও তোফাজ্জল হোসেন, স্থানীয় দি মর্ডান কিন্ডারগার্টেন অ্যান্ড স্টাডি কেয়ারের সহকারী শিক্ষক উজ্জ্বল মিয়া এবং ইউনুস মিয়া।


বক্তারা বলেন, 'পলিথিন এমন একটি পণ্য, যা মাটির সঙ্গে মিশতে আনুমানিক দেড় হাজার বছর সময় লাগে। পরিবেশদূষণের কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো পলিথিনের যথেচ্ছ ব্যবহার। পলিথিন তৈরিতে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহৃত হয়, যা পরিবেশ সুরক্ষায় মোটেও উপযোগী নয়। পলিথিনের অবাধ ব্যবহার বিশ্বব্যাপী একটি সমস্যা। পলিথিন অপচনশীল পদার্থ হওয়ায় এর পরিত্যক্ত অংশ মাটির অভ্যন্তরে ঢুকে মাটির উর্বরতা হ্রাস ও মাটিতে থাকা অণুজীবগুলোর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে। পলিথিন শুধু মাটির গুণাগুণ নষ্ট করছে তা-ই নয় বরং বিপন্ন করে তুলছে আমাদের প্রকৃতি ও পরিবেশকেও। সুতরাং 

পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে। 


পরে একটি র‌্যালি বের হয়ে এলাকা পদক্ষিণ করে আয়োজকেরা। এতে স্থানীয গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষার্থীরা অংশ নেন।



আরও খবর