নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সৌদির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নতি করা হবে : সৌদি রাষ্ট্রদূত


সৌদি আরবের রাষ্ট্রদূত এইচ ই এম আর ঈসা বিন ইউসুফ আল-দোহাইলান বলেছেন, আগামী দিনগুলোতে সৌদির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অতিতের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি উন্নতি করা হবে। সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে ছিল। বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের আগে থেকেই অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে। সৌদির রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় পাশে ছিল এবং থাকবে। 


রবিবার (২ জুন) দুপুরে জামালপুরের ইসলামপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন জেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত এসব কথা বলেন। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন ধর্মমন্ত্রী ও জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল খান দুলাল।



ধর্মমন্ত্রীর আমন্ত্রণে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ জামালপুর কর্তৃক আয়োজিত ধর্মীয় ও নৈতিকতা উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রক প্রকল্পের অবদান, সন্ত্রাস-উগ্রবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উলামা-মাশায়েখগণের করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আগমন করেন সৌদি রাষ্ট্রদূত।


সৌদি রাষ্ট্রদূত আরও বলেন, 'সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন, ভ্রাতৃত্ব পূর্ণ, দক্ষ জনশক্তি, ক্রীড়া, সংস্কৃতি, টুরিজম, নিরাপত্তা অংশীদারত্বের প্রমাণ করেছে। আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়ে থাকি। ভবিষ্যতে এটা আরও বেগবান হোক এটা নিয়ে ধর্মমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আমরা দুইদেশের জনগণ ভাই ভাই, মুসলিম ভ্রাতৃত্ব পূর্ণতা পেয়েছে, ভিসা ছাড়া যাতে সৌদি আরবে ওমরাহ ও হজ্জ পালন করা যায় সেভাবেই কাজ করে যাচ্ছি, রোহিঙ্গাদের পূনর্বাসনের জন্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সরকারকে।'


প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী মো. ফরিদুল খান দুলাল বলেন, 'সৌদি সরকারের সার্বিক সহযোগিতায় দেশের আটটি বিভাগে আটটি আইকনিক মসজিদ এবং ঢাকার পূর্বাচলে আরবি ভাষা শিক্ষা ইনস্টিটিউ প্রতিষ্ঠা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে কাজগুলো বাস্তবায়নের জন্য সৌদি রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ করেন ধর্মমন্ত্রী।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশি, জামালপুর-১ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল হামিদ জমাদ্দার এবং ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক ড. মহাম্মদ বশিরুল আলম।


জামালপুরের জেলা প্রশাসক মো. শফিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জামালপুরের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল এবং জামালপুর আইন কলেজ অধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুস সালাম। 


 

আরও খবর