নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জামালপুরে ডিবির অভিযানে ১ মণ গাঁজা উদ্ধার : ইউপি সদস্য কারাগারে



জামালপুরের মেলান্দহ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-১ এর অভিযানে ১ মণ গাঁজাসহ এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ইউপি সদস্যের নাম বেলাল শেখ। তিনি উপজেলার দুরমুঠ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। 

শুক্রবার বিকেলে মেলান্দহ থানার মাদক মামলায় পুলিম বেলাল শেখকে আদালত হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 
এর আগের দিরাই বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ডিবি সূত্রে জানায়, পুলিশ সুপার (এসপি) মো: কামরুজ্জামানের নির্দেশনায় ডিবি-১ এর অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ ইমনের নেতৃত্বে এসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রাত পোনে ১টার দিকে ইউপি সদস্য বেলাল শেখকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার ঘরে রাখা ৪০ গাজাঁ উদ্ধার করা হয়।
জানা যায়, উক্ত ইউপি সদস্য বেলাল শেখ বেশ কিছুদিন ধরে মাদক কারবার পরিচালনা করে আসছিল। এই ঘটনায় গ্রেপ্তার ইউপি সদস্য বেলাল শেখের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (গ) দায়ের করা হয়েছে। 

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন বলেন, আসামিকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান।

আরও খবর