নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ধর্মমন্ত্রীর হারিয়ে যাওয়া মোবাইল ফোন এক মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ


জামালপুরের ইসলামপুরে প্রয়াত প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের স্ত্রীর জানাজায় ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের ব্যবহৃত হারিয়ে যাওয়া মোবাইল ফোন এক মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ।


শুক্রবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার 

মোবাইল ফোন উদ্ধার না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয় ও ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল সকাল সাড়ে ৯টায় নিজের নির্বাচনী এলাকা ইসলামপুর উপজেলায় পৌর শহরস্থ শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে ইসলামপুর আসন থেকে টানা ছয় বারের সাবেক সংসদ সদস্য  ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী মরহুম রাশেদ মোশারফের সহধর্মিনী হাসনা মোশারফের নামাজে জানাজায় অংশ নেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। এসময় পাঞ্জাবির পকেটে রাখা তাঁর ব্যবহৃত আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের মোবাইলসহ দুইটি ফোন সেটটি হারিয়ে যায়। 

এ বিষয়ে ওই দিন রাতে ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ধর্মমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইসমাইল হোসেন।


ঘটনার মাস পেরিয়ে গেলেও ফোনের হদিস মেলাতে পারেনি থানা পুলিশ। তবে থানা-পুলিশেনর দাবি, ফোন উদ্ধারে একাধিক টিম কাজ করছে।


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'মন্ত্রী মহোদয়ের মোবাইল ফোন সেড উদ্ধারে আমাদের একাধিক টিম কাজ করছে। আশা করছি, শিগগিরই ফোন উদ্ধারের ভালো কোনো খবর পাব।'


উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ৩০ মে সন্ধ্যায় ঢাকার বিজয় সরণি মোড়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের

গাড়ির ভেতর থেকে তাঁর হাতে থাকা মোবাইল ফোনটি ছিনতাই হয়। পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই হওয়ায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় শতাধিক ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। পরে উদ্ধার করা হয় ফোনটি।





আরও খবর