নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ময়মনসিংহ রেঞ্জে 'শ্রেষ্ঠ বিট অফিসার' নির্বাচিত ইসলামপুর থানার এএসআই আব্দুল হাদী



পুলিশের ময়মনসিংহ রেঞ্জে 'শ্রেষ্ঠ বিট অফিসার' হিসাবে নির্বাচিত হয়েছেন জামালপুরের ইসলামপুর থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুল হাদী। তাঁর গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলায়। 


বুধবার (১৫ মে) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শ্রেষ্ঠ বিট অফিসার নির্বাচিত হওয়ায় এএসআই মো. আব্দুল হাদীকে পুরস্কার প্রদান করেন রেঞ্জের ডিআইজি মো. শাহ আবিদ হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামালপুরের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান। 


এর আগে গত মঙ্গলবার (১৪ মে) দুপুরে জামালপুর এসপির কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের গত এপ্রিল মাসের আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠিত সভায় কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য জেলার শ্রেষ্ঠ বিট অফিসার নির্বাচিত হন এএসআই আব্দুল হাদী। এসময় আব্দুল হাদীকে পুরস্কারসহ সনদ প্রদান করেন এসপি মো. কামরুজ্জামান।


ইসলামপুর থানা সূত্রে জানা যায়, এএসআই আব্দুল হাদী ইসলামপুর থানা-পুলিশের গাইবান্ধা বিটে সহকারী বিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০১০ সালে কনস্টেবল পদে পুলিশ বাহিনীতে ভর্তি হন। ২০১৭ সালে এএসআই পদে পদোন্নতি লাভ করেন তিনি । 



এএসআই মো. আব্দুল হাদী বলেন, 'ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস স্যার এবং ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার স্যারের দিকনির্দেশনা ও সার্বিক তদারকিতে সহকর্মীদের সহযোগিতায় আমার এই কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনের সম্ভব হয়েছে। যেকোনো পুরস্কারই কর্মজীবনে স্পৃহা সৃষ্টি করে। তেমনই কর্মস্থলে দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। সবার সহযোগিতায় আগামী দিনে আরও ভালোভাবে কাজ করে যাব।'



ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'কাজের বিকল্প নেই। কৃতিত্বপূর্ণ কাজের জন্য আব্দুল হাদী আজ পুরস্কারে ভূষিত। আব্দুল হাদী একজন দক্ষ ও কর্মঠ বিট অফিসার। আমরা তাঁর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করছি।'

আরও খবর