নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জামালপুরের শ্রেষ্ঠ সার্কেল হলেন এএসপি অভিজিত দাস, শ্রেষ্ঠ ওসি সুমন তালুকদার


জামালপুর জেলা পুলিশের মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠিত সভায় কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার। এর আগে গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক‌র্তৃক 'রাষ্ট্রপতি পুলিশ পদক-সেবা' (পিপিএম-সেবা) পদকে ভূষিত হন সুমন তালুকদার। 


মঙ্গলবার (১৪ মে) দুপুরে জামালপুর পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সম্মেলন কক্ষে গত এপ্রিল মাসের 

আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা বিষয়ক

ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসপি মো. কামরুজ্জামান।


সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, কমিনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, জেলার মুলতবি মামলা, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতিসহ জেলার গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। 


সভায় এসপি মো. কামরুজ্জামান তাঁর বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দেশে বর্তমানে বিরাজমান স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।


এএসপি অভিজিত দাস এবং ওসি সুমন তালুকদার ছাড়াও গত এপ্রিল মাসে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য

শ্রেষ্ঠ আইসি নির্বাচিত হয়েছেন নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন, এবং বিশেষ পুরস্কারের ভূষিত হয়েছেন জামালপুর কোর্ট পুলিশ পরিদর্শক এ.বি.এম মাঈদুল হাছান। অন্যদিকে শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন সরিষাবাড়ী থানার শিব্বির আহমেদ, শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন জামালপুর সদর থানার মোস্তাফিজুর রহমান,

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) শাখ-১ এর এসআই 

আব্দুস সালাম, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী নির্বাচিত হয়েছেন মেলান্দহ থানার এএসআই মোহাম্মদ আলী হোসেন, শ্রেষ্ঠ বিট অফিসার নির্বাচিত হয়েছেন ইসলামপুর থানার এএসআই মো. আব্দুল হাদি, 

শ্রেষ্ঠ সর্বোচ্চ চোরাই ও হারানো মোবাইল উদ্ধারকারী নির্বাচিত হয়েছেন দেওয়ানগঞ্জ মডেল থানার এএসআই মোহাম্মদ শাহীন মিয়া। এসপি মো. কামরুজ্জামান শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে নির্বাচিতদের সম্মাননাসহ সনদ প্রদান করেন। এছাড়া বিশেষ কাজের জন্য মেলান্দহ থানার এসআই মো. মাসুদ রানা এবং নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই আশরাফুল ইসলামকে বিশেষ পুরষ্কার দেওয়া হয়।  

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ আনোয়ার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো. সোহরাব হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) সুমন কান্তি চৌধুরী।

আরও খবর