নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বকশীগঞ্জে নৌকায় ভোট চাওয়ায় বিএনপি নেতা বহিষ্কার


জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাওয়ায় সাইফুল ইসলাম দাদা নামে বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃত সাইফুল ইসলাম দাদা উপজেলার মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়েছে।

দলীয় প্যাডে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাইফুল ইসলাম (দাদা)-কে মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাত ৮ টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর মোহাম্মদকে নৌকা প্রতীকে বিজয় করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কাঁচা বাজার সমিতির সভাপতি হিসেবে বিএনপি নেতা সাইফুল ইসলাম দাদা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভার এক পর্যায়ে নৌকার পক্ষে ব্যবসায়ীদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।
নৌকায় ভোট চাওয়ার বিষয়টি জানাজানি হলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিস্কার করা হয়।

এব্যাপারে বহিষ্কারের বিষয়ে সাইফুল ইসলাম দাদা বলেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানতে পেরেছি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। ব্যবসায়ী সংগঠনের নেতা হিসেবে ব্যবসায়ীদের পক্ষে ওই মতবিনিময় সভায় বক্তব্য দিয়েছে। এটা দোষের কিছু দেখছি না।'

বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর বলেন, 'বিএনপি নেতা হিসেবে নৌকায় ভোট চাওয়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপি থেকে সাইফুল ইসলাম দাদাকে বহিষ্কার করা হয়েছে।'


আরও খবর