নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরের পাথর্শী ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ


জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে পরিষদের (ইউপি) ভবনস্থ গুদাম থেকে জেলেদের মাঝে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু।


পাথর্শী ইউপি চেয়ারম্যান মো. ইফতেখার আলম বাবলু জানান, ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত গত ১৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞার সময়টাতে জেলেদের কোনো কাজ না থাকায় পাথর্শী ইউপি চেয়ারম্যানের অনুকূলে ইউনিয়নের ২৩৫ জন জেলেকে মাথাপিছু ২৫ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ দেয় উপজেলা প্রশাসন। ওই সময় সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তার (ট্যাগ অফিসার) উপস্থিতে যথাযথভাবে চাল বিতরণ করা হয়। অপরদিকে চাল বিতরণের সময় ৭ জন জেলে ইউপি ভবনে না আসায় ওই সময় তারা চাল নিতে পারেননি। পরে ইউপি চেয়ারম্যানের তত্বাবধানে ওইসব জেলের নামে বরাদ্দকৃত চাল ইউপির গুদামে মজুত রাখা হয়। 


চালের সুবিধাভোগী পশ্চিম গামারিয়া গ্রামের আব্দুল মালেক উদ্দিন, আব্দুস সালাম এবং বাছেদ মিয়া বলেন, আমরা ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ না করায় আমাদের নামে বরাদ্দকৃত চাল ইউপি ভবনের গুদামে মজুত রেখেছেন চেয়ারম্যান সাহেব। চাল পেয়ে কিছুটা হলেও খাদ্যের অভাব দূর হবে।'


পূর্ব জারুলতলা গ্রামের আনোয়ার, শাহীন মিয়া এবং  বেড়ের গ্রামের আব্দুল মালেক বলেন, 'আমরা এলাকার বাইরে থাকায় ওই সময় চাল নিতে পারেনি। চাল পাওয়ায় উপকার হয়েছে। অন্তত কয়েকদিন ঠিকমত খেতে পাবো।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'কয়েকজন জেলে ওই ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ না করায় তাঁরা ওই সময় চাল নিতে পারেনি। তাঁদের নামে বরাদ্দকৃত চাল ইউপি গুদামে মজুত ছিলো। এখন তাঁরা ইউপি ভবন থেকে চাল উত্তোলন করেছেন।'

আরও খবর