নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) তফসিল ঘোষণার প্রতিবাদে জামালপুরের ইসলামপুর উপজেলায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। 

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ইসির তফসিল ঘোষণার পরপরই উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী বাজারে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এছাড়া রাত পোনে ৮টার দিকে গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারে বিক্ষোভ মিছিল করে স্থানীয় নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সহসভাপতি মাজহারুল ইসলাম বিপুল।

বিএনপিসহ সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। এসময় নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলসহ সরকারবিরোধী নানাবিধ স্লোগান দেন মিছিলকারীরা। 

মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, জনমত উপেক্ষা করে একতরফা তফসিল ঘোষণা করা হয়েছে। তারা ঘোষিত তফসিল বাতিলের দাবি জানান। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, 'আমি এলাকার বাইরে আছি। তবে শুনেছি নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল বাতিলের দাবিতে,  নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলে করেছেন।'

উল্লেখ্য, আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে আগমী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও খবর