নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরে বাকপ্রতিবন্ধী মুন্না শেখ নিখোঁজ



জামালপুরের ইসলামপুর উপজেলায় মুন্না শেখ (১৮) নামে বাকপ্রতিবন্ধী এক যুবককে খোঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ছেলেকে ফিরে পেতে দিনরাত বিভিন্ন স্থানে হন্যে হয়ে খোঁজছে মুন্না শেখের বাবা-মাসহ তাঁর স্বজনরা। মুন্না শেখ উপজেলার টংগের আগলা ধন্নাপাড়া এলাকার ছানোয়ার হোসেনের ছেলে।

গত রোববার (২২ অক্টোবর) ছেলে মুন্না শেখের খোঁজ পেতে ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছানোয়ার হোসেন। জিডি নম্বর ৯৭৭। 

জিডি সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল ৭টার দিকে বসতবাড়ি থেকে নিখোঁজ হন মুন্না শেখ। সে কথা বলতে পারে না। তাঁর গায়ের রং শ্যামলা। মাথার চুল ছোট ছোট। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। ওজন ৩৫ কেজি। সম্ভাব্য জায়গাগুলোতে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধ্যান পায়নি স্বজনরা। 

ভুক্তভোগী ছানোয়ার হোসেন বলেন, 'আমার বাসার সামনে থেকে ঘটনার দিন সকালে সবার অজান্তেই ছেলে মুন্না হারিয়ে যায়। এখনও তাকে খোঁজে পায়নি। ছেলেকে ছাড়া কিছুতেই দিন কাটছে না। ছেলেকে উদ্ধারে থানার জিডি করেছি।'

ছানোয়ার হোসেনের দাবি, কোনো ব্যক্তি মুন্নার সন্ধ্যান পেলে, দ্রুত যেনো নিকটস্থ থানায় বিষয়টি অবগত করেন।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'মুন্না শেখ নামে বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজের বিষয়ে থানায় জিডি করা হয়েছে। নিখোঁজ মুন্না শেখকে খোঁজে বের করতে আইনানুসারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।'


আরও খবর