নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরে জাতীয় পার্টির উপজেলা দিবস উদযাপন


জামালপুরের ইসলামপুরে উপজেলা দিবস উদযাপন করেছে স্থানীয় জাতীয় পার্টি। 

সোমবার (২৩অক্টোবর) দুপুরে এ উপলক্ষে হাসাপাতাল সংলগ্ন উপজেলা জাতীয় পার্টির দলীয়  কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি ফেরদৌসুর রহমান সরকারে সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জাতীয় পাটি সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু, সহসভাপতি জুয়েল সরকার, তোতা ফারাজী, সাইফুল ইসলাম আরজু, মমতাজুর রহমান, শাহাবুদ্দীন, সাংগঠনিক সম্পাদক শাহ মো. সাইদুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, যুব সংহতি সদস্য সচিব বাবু, যুগ্ম আহবায়ক জহুরুল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান টুটুল, প্রচার সম্পাদক ফজলু হক সরদার, উপজেলা জাতীয় মহিলা পাটির সভাপতি  মাফুজা বেগম প্রমুখ।


বক্তারা বলেন, উপজেলা ব্যবস্থাকে সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের অন্যন্য সৃষ্টি। উপজেলা ব্যবস্থার উপর দাঁড়িয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গণতন্ত্রহীন বাংলাদেশের প্রশাসন বিকেন্দ্রীকরণের মাধ্যমে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সময়ের গণদাবি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শুরু হয়েছে।

বক্তারা আরও বলেন, জাতীয় পার্ট নাগরিকের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনে সক্রিয় থাকতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুর আসনে লাঙ্গল প্রতীকে মনোনয়ন প্রত্যাশী দলের প্রেসিডিয়াম সদস্য, জামালপুর জেলা ও ইসলামপুর উপজেলা শাখার সভাপতি মোস্তফা আল মাহমুদের পক্ষে নেতা-কর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আরও খবর