নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

এমপি হোসনে আরা বললেন, 'এক শেখ রাসেল লোকান্তরে, কোটি রাসেল ঘরে ঘরে'

 

জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা বলেছেন, 'এক শেখ রাসেল লোকান্তরে থাকলেও আজ কোটি কোটি শেখ রাসেল ঘরে ঘরে জন্ম হয়েছে। ঘাতকদের হৃদয় একটুও কাপেনি শিশু শেখ রাসেলকে হত্যা করতে। 

শিশুপুত্র শেখ রাসেল তাঁর নিষ্পাপ প্রাণ উৎসর্গ করে বঙ্গবন্ধুর অনুসারীদের মধ্যে যে দ্বীপ শিখা জ্বালিয়ে গেছে, তা আজ লাখো কোটি রাসেল অনুসারীদের মাঝে ছড়িয়ে আছে।'

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে জামালপুরের ইসলামপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর কনিষ্ঠ পুত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন অনুষ্ঠানে এসব কথা বলেন এমপি হোসনে আরা।

ইসলামপুর পৌর শহরের কিংজাল্লা পোদ্দারপাড়া এলাকায় এমপির নিজ বাসভবন প্রাঙ্গণে ৩ শতাধিক কোমলমতি শিশুদের নিয়ে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করেন এমপি হোসনে আরা। 

এসময় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমপি হোসনে আরা বলেন, 'শেখ রাসেল আজ বেঁচে থাকলে তাঁর বয়স ৬০ বছর হতো। শেখ রাসেলের জ্ঞান, মেধা, প্রজ্ঞা নেতৃত্বের গুণাবলি আমাদের কাজে লাগতো। দেশের কাজে লাগতো। শেখ রাসেলকে শিশু বিবেচনা করে নয়, বঙ্গবন্ধুর রক্ত চিন্তা করে ঘাতকরা তাঁকে নির্মমভাবে হত্যা করেছে।’

এমপি হোসনে আরা আরও বলেন, 'মানব সভ্যতার ইতিহাসে শেখ রাসেলকে হত্যা ঘৃণ্য অপরাধের ইতিহাস। সভ্যতার ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ডে কোনো নারী বা অবলা শিশুকে টার্গেট করা হয় না। শিশু রাসেলকে হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধু পরিবারের শেষ প্রদীপ নিঃশেষ করতে চেয়েছিল।'

পরে ১৯৭৫ সালের ১৫ আগস্টে শেখ রাসেলসহ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।


আরও খবর