নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হোসনে আরা এমপি বলেছেন, 'ব্যাপক আকারে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে'

জামালপুর-শেরপুরের সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য (এমপি) হোসনে আরা বলেছেন, 'বেকারমুক্ত দেশ নির্মাণ করা হবে। সেলক্ষ্যে আগামীতে ব্যাপক আকারে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সেকারণেই ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দলই দেশের মানুষের সমস্যা নিয়ে ভাবে না। আজ আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করছে বলেই এতো উন্নয়ন। মনে রাখতে হবে, আওয়ামী লীগ সরকার মানেই দেশের উন্নয়ন।'

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগাম নির্বাচনী গণসংযোগকালে এমপি হোসনে আরা এসব কথা বলেন। 

জামালপুর-২ ইসলামপুর আসনের দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এমপি হোসনে আরা বলেন, 'আমি সংরক্ষিত আসনের মহিলা এমপি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আগামীতে আমি সংসদীয় আসনের নির্বাচিত এমপি হতে চাই। প্রধান্ত্রীর নির্দেশে এলাকায় উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি। ইসলামপুর আসনে নিশ্চয় দল আমাকে মনোনয়ন দিয়ে আমার কাজের মূল্যায়ন করবে।'

কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমপি হোসনে আরা আরও বলেন, 'আমি এমপি নির্বাচিত হতে পারলে, এলাকাবাসীর ভাগ্যোন্নয়নে কাজ করে যাবো। রাস্তাঘাট নির্মাণসহ ব্যাপক উন্নয়ন মূলক কাজ করা হবে।'

এমপি হোসনে আরা উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, 'বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে দেশের উন্নয়ন হয়নি। বিপরীতে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেকারণেই  বিএনপি-জামায়াতকে আর ভোট দেওয়া যাবে না। ইসলামপুর আসনে আগামী সংসদ নির্বাচনে দল যাঁকে নৌকা প্রতীক মনোনয়ন দেবে, আপনারা তাঁকেই ভোট দেবেন। আর দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আপনারা আমাকে ভোট দেবেন। নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

এদিন ইউনিয়নের বাহাদুরপুর, পূর্ব বাহাদুরপুর, বাটিকামারী এবং সিরাজাবাদ এলাকার ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন এমপি হোসনে আরা। এসময় বেশকিছু গরীব অসহায় মানুষকে নগদ অর্থ দান করেন। 


আরও খবর