নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

এমপি হোসনে আরা বললেন, 'বাংলার মাটিতে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না'


জামালপুর-শেরপুরের সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা বলেছেন, 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই তাঁরা ওঠে পরে লেগেছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবির নামে বিএনপি-জামায়াত নাশকতার পথ বেচে নিয়েছে। মনে রাখতে হবে, বাংলার মাটিতে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না। যথা সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।'

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগাম নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

জামালপুর-২ ইসলামপুর আসনের দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী
এমপি হোসনে আরা বলেন, 'আওয়ামী লীগ উন্নয়নের দল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। ভালো থাকে দেশের মানুষ। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তাঁরা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না। বিএনপি-জামায়াতকে ভোট দিলে, দেশ পিছিয়ে যাবে।'

কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমপি হোসনে আরা আরও বলেন, 'বিএনপি-জামায়াত দুর্নীতিগ্রস্ত। তাঁরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবনে বসে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই বিএনপি-জামায়াতকে ভোট দেওয়া যাবে না। আপনাদের সতর্ক থাকতে হবে।'

এমপি হোসনে আরা উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, 'জামালপুর-২ ইসলামপুর আসনে আগামী সংসদ নির্বাচনে দল যাঁকে নৌকা প্রতীক মনোনয়ন দেবে, আপনারা তাঁকেই ভোট দেবেন। আর দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আপনারা আমাকে ভোট দেবেন। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। শেখ হাসিনা মানেই উন্নয়ন। আর উন্নয়ন মানেই শেখ হাসিনা।'

এদিন গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া, মোহাম্মদপুর, সভারচর, গায়েনপাড়া, কাছিমারচরসহ মহলগিরী বাজার এলাকার ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন এমপি হোসনে আরা।

আরও খবর