নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন ভারমুক্ত হলেন


জামালপুরের ইসলামপুর উপজেলা ছাত্রলীগের  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছে। এতে ভারমুক্ত হলেন সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দলীয় প্যাডে ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জেলা ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার নিমিত্তে মো. ফারুক হোসেন সুমনকে ইসলামপুর উপজেলা ছাত্রলীগের  সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

উল্লেখ্য, গত ২৩ জুলাই জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলহাজ মিয়া সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ায় তাঁর আবেদনের প্রেক্ষিতে তাঁকে অব্যাহতি প্রদান করে যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি বলেন, 'ফারুক হোসেন সুমনকে ভারমুক্ত করে পূর্ণাঙ্গ সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।'

ইসলামপুর উপজেলা ছাত্রলীগের নবনিযুক্ত সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমন বলেন, 'বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। আমরা সুস্থ ধারার রাজনীতি করার উদ্দেশ্যেই ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে সচেষ্ট থাকবো। ইসলামপুর উপজেলা ছাত্রলীগকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করছি।'

আরও খবর