নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পুলিশের মামলায় জামালপুরের বিএনপির ৭৪ নেতা-কর্মীর হাইকোর্টে আগাম জামিন

নাশকতার পরিকল্পনার চেষ্টার অভিযোগে পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামালপুরের বিএনপির ৭৪ নেতা-কর্মী হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন। 

বৃহস্পতিবার  (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বিএনপি নেতা-কর্মীদের চার সপ্তাহের আগাম জামিন দেন। একই সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের এই সময়ের মধ্যে জামালপুরের সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

আদালতে বিএনপি নেতা-কর্মীদের পক্ষে জামিন শুনানি করেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতা ও আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া। এসময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহসম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু । 

অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া বলেন, 'হাইকোর্টে আগাম জামিনপ্রাপ্ত বিএনপি নেতা-কর্মীদের মধ্যে জেলার সরিষাবাড়ী উপজেলার ২০ জন, মেলান্দহের ১৪ জন, মাদারগঞ্জের ১৭ জন এবং ইসলামপুরের ২৩ জন। তাঁদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় নাশকতার পরিকল্পনার চেষ্টার অভিযোগে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে।'

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, 'গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামকে বানচাল করতে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষাবলম্বন করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নাশকতার পরিকল্পনার অভিযোগে তুলে আমাদের নেতা-কর্মীদের নামে থানায় থানায় গণহারে 'গায়েবি' ঢুকে দিচ্ছে পুলিশ। পুলিশের দায়ের করা ভিত্তিহীন এসব মামলায় গভীর রাতে ঘুম থেকে ডেকে তুলে নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। হাইকোর্ট থেকে আগাম জামিন নিলেও অন্য মামলায় নেতা-কর্মীদের গ্রেপ্তার দেখাচ্ছে পুলিশ।'

আরও খবর