নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ওসির পর 'নৌকায়' ভোট চাইতে পিছিয়ে থাকলেন না ডিসি ইমরান আহমেদ

জামালপুর দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধরের মতোই নৌকায় ভোট চাইতে পিছিয়ে থাকলেন না জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদ।

গত সোমবার (১১ সেপ্টম্বর) বিকেলে জেলার মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ডিসি আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে নৌকায় ভোট চেয়ে বক্তব্য দিয়েছেন ডিসি।

আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্যে ডিসি ইমরান আহমেদ বলেন, 'দেশের স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা। আওয়ামী লীগ সরকার এই উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতায় বসাতে হবে। এটা প্রত্যেককে অঙ্গীকার করতে হবে।

ডিসি আরও বলেন, 'আপনারা এই সরকারের এত উন্নয়ন নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।'

ডিসির ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

পৌরসভা চত্বরে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা কবির। এ সময় বক্তব্য দেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

ডিসি মো. ইমরান আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলার দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত একটি অনুষ্ঠানে বর্তমান আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে প্রকাশ্যে ভোট চান দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর। পরে ওসির ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার পুলিশিং কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এনিয়ে গত ২৩ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে ২৫ আগস্ট ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এছাড়া ২০১৩ সালের ১৭ অক্টোবর জেলার ইসলামপুর উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীন ও প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জামালপুরের তৎকালীন ডিসি দেলোয়ার হায়দার সামনে নৌকা মার্কায় ভোট চেয়েছিলেন। এতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ পেলে ব্যাপক সমালোচনার জন্ম নেয়।

পরদিন ১৮ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮দলীয় জোটের মহাসমাবেশে বিরোধীদলী নেতা খালেদা জিয়া একটি পত্রিকার সংবাদের উদ্বৃতি দিয়ে বলেন, জামালপুরের ডিসি নৌকায় ভোট চাইলেন। এ প্রশাসনের অধীনে কীভাবে নিরপেক্ষ নির্বাচন হবে? এরপর টিভি টকশোগুলোতে এ নিয়ে সমালোচনার ঝড় উঠে। তারপরও সরকার কোনো ব্যবস্থা নেয়নি।

অবশেষে ঘটনার প্রায় একমাস পরে তাঁকে প্রাইজ পোস্টিং দিয়ে ডিসি দেলোয়ার হায়দারকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়।


আরও খবর