নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জামালপুরের বিএনপির ২২ নেতাকর্মীর হাইকোর্টে আগাম জামিন

নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় জামালপুরের বিএনপির ২২ নেতাকর্মী হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন।

বুধবার  (৩০ আগস্ট) দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্টের দ্বৈত বেঞ্চে বিএনপি ওইসব নেতাকর্মী ছয় সপ্তাহের আগাম জামিন পান। একই সঙ্গে এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট আদালতে তাঁদের আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিএনপি নেতাকর্মীদের পক্ষে আদালতে জামিন শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, জামিন প্রাপ্তরা হলেন, জামালপুর সদর থানায় দায়েরকৃত মামলায় ১৪ নেতাকর্মী এবং  সরিষাবাড়ী থানায় দায়েরকৃত মামলায় ৮ জন। 

আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া বলেন, নাশকতা সৃষ্টির লক্ষ্যে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা ভাঙচুর, ক্ষতিসাধন লুটপাটের মত অন্তর্ঘাতমুলক কার্য করে জননিরাপত্তা বিপন্নসহ আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে পুলিশ বাদি হয়ে গত ১৮ আগস্ট জামালপুর সদর থানায় এবং ২৩ আগস্ট  সরিষাবাড়ী থানায় ৩০ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও  ৯০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন। এরমধ্যে ২২ নেতাকর্মীকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এসময় আদালতে প্রাঙ্গণে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

আরও খবর