নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ধর্ম প্রতিমন্ত্রীর আসনে আওয়ামী লীগের চার মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে !

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপির আসনে এমপি পদে আওয়ামী লীগের চার মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে উপস্থিত হতে দেখা গেছে।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুর পৌরসভা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ওই চার মনোনয়ন প্রত্যাশী একসঙ্গে অংশ নেন।

তাঁরা হলেন, জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের সেখ, জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য শাহীনুজ্জামান শাহীন এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র জিয়াউল হক জিয়া।
এতে এমপি হোসনে আরা প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক পৌর মেয়র জিয়াউল হক জিয়া। অন্য দুইজন ছিলেন বিশেষ অতিথি।

তবে আলোচনা সভার ব্যানারে সভাপতি এবং বিশেষ অতিথিদের নাম লেখা ছিলো না। তাঁরা সবাই জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি পদে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের আওয়ামী লীগের মনোনয়ন প্রতিদ্বন্দ্বী। দীর্ঘদিন থেকেই তাঁরা ফরিদুল হক খান দুলালের মনোনয়ন প্রতিদ্বন্দ্বী হিসেবে রাজনৈতিক মাঠে যার যার কাজ করে যাচ্ছে। অভিযোগ উঠেছে, এমপিপ্রার্থী হওয়ায় কোণঠাসা করতে পৌর মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে কাউন্সিলদের দিয়ে দলের ভিতর থেকেই অনাস্থার ষড়যন্ত্র করা হচ্ছে।

সভা শুরুর কিছুক্ষণ পরেই শাহীনুজ্জামান শাহীন বক্তব্য দিয়ে অন্য একটি আলোচনা সভায় যোগ দিতে চলে যান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইসলামপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর, কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর শরিফ হাসান লেলিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সুজন মিয়া, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সিনার প্রমুখ।

সভার শেষাংশ উপস্থিত হন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাছের বাবুল এবং মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না।

প্রধান অতিথি কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি
মহিলা এমপি হোসনে আরা তাঁর বক্তব্য চলাকালে দলীয় মনোনয়ন প্রত্যাশী এমপিপ্রার্থী জিয়াউল হক জিয়া এবং আব্দুল কাদের সেখকে হাত তোলে পরিচয় করিয়ে দেন। পরে মনোনয়ন প্রত্যাশী এমপিপ্রার্থী শাহীনুজ্জামান শাহীনের বড় ভাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাছের বাবুল সভায় অনুপস্থিত কেন্দ্রীয় যুবলীগ নেতা কৃষিবিদ মঞ্জুর মোর্শেদ হ্যাপী এবং ঢাকা বিমানবন্ধর আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী মণ্ডলও মনোনয়ন প্রত্যাশী বলে জানান। এতে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মনোনয়ন যুদ্ধে ছয়জনের নাম জানা যায়।

আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী আলোচনা সভায় অংশ নেন।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় এমপি হোসনে আরার অর্থায়নে মন্ধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিকেলে উপজেলার পাথর্শী ইউনিয়নের হাড়িয়াবাড়ী দারুল উলূম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খিচুড়ি বিতরণ করেন এমপি হোসনে আরা।

আরও খবর