নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন

জামালপুরের ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলহাজ মিয়াকে অব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মো. ফারুক হোসেন সুমনকে নিযুক্ত করেছে জেলা ছাত্রলীগ। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিশারত হোসেন রাফিকে অব্যাহতি দেওয়াসহ নতুন করে দুইজনকে সদস্য পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ফারুক হোসেন সুমন যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন। 

রোববার (২৩ জুলাই) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জেলা ছাত্রলীগের দলীয় প্যাডে ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলহাজ মিয়াকে তাঁর নিজ আবেদনের প্রেক্ষিতে গঠনতন্ত্রের ৫ (গ) উপধারায় বর্ণিত বিধান সাপেক্ষে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিশারত হোসেন রাফিকে ২৩ (গ) উপধারায় তাঁদের স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং শিমুল পারভেজ জয় ও মো. শাওনকে সদস্য পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ায় আলহাজ মিয়াকে অভিনন্দন ও শুভেচছা জানিয়ে তাঁর জীবনের সর্বাঙ্গীম মঙ্গল এবং সমৃদ্ধি কামনা করা হয়েছে।

আগামী ৭ কার্যদিবসের মধ্যে বর্ধিত সভা আয়োজন করে অনতিবিলম্বে উপজেলা ছাত্রলীগের সম্মেলনের প্রস্তুতিগ্রহণের নির্দেশও দেওয়া হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি বলেন, 'সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ে চাকরি হয়েছে আলহাজ মিয়ার। চাকরিজনিত কারণ দেখিয়ে স্বেচ্ছায় দলীয় পদ থেকে অব্যাহতির আবেদন করায় তাঁকে অব্যাহতি দিয়ে ফারুক হোসেন সুমনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

নবনিযুক্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমন বলেন, 'বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। আমরা সুস্থ ধারার রাজনীতি করার উদ্দেশ্যেই ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে সচেষ্ট থাকবো। ইসলামপুর উপজেলা ছাত্রলীগকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করছি।'








আরও খবর