নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুরে অর্ধকোটি টাকার জমি বেদখলের পায়তারার অভিযোগ


জামালপুরের ইসলামপুরে অর্ধকোটি টাকা মূল্যের জমি বেদখলের পায়তারার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পৌর শহরের গাঁওকুড়া গ্রামের কাচারী মোড় এলাকায় এ ঘটনাটি ঘটেছে। 

এ ঘটনায় শনিবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন ডেকে আইনগত প্রতিকারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

কাচারী মোড় এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গৃহবধূ শাহনাজ পারভীন বলেন, কাচারী মোড় এলাকায় আমাদের কোটি টাকার মূল্যের জমি বেদখল করতে গত শুক্রবার গভীর রাতে প্রতিপক্ষ উপজেলার সাপধরী ইউনিয়নের কাসারীডোবা গ্রামের মৃত জহর আলীর ছেলে রুবেল মন্ডল এবং প্রতিবেশী মারুফা আক্তার হ্যাপি গং ব্যবসায়ীপ্রতিষ্ঠান ভাংচুর করেছে। এ সময় তারা বিভিন্ন ধরেন জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। ন্যায় বিচার পেতে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

সংবাদ সম্মেলনে পৌরসভার স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর রাসেল মিয়া বলেন, 'রুবেল মন্ডল এবং মারুফা আক্তার হ্যাপি তীর্ঘদিন থেকেই জমি বেদখলের পায়তারা করে আসছে।'

এ বিষয় অভিযুক্ত মারুফা আক্তার হ্যাপি বলেন, 'আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। মূলত আমরা ষড়যন্ত্রের শিকার।' 

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'


আরও খবর