নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

এমপি হোসনে আরা বললেন, 'বাংলার মাটিতে তত্বাবধায়ক সরকার আর আসবে না'

জামালপুর-শেরপুরের সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা বলেছেন, 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে  যাচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই তারা ওঠে পরে লেগেছে। তত্বাবধায়ক সরকারের দাবির নামে বিএনপি-জামায়াত নাশতার পথ বেচে নিয়েছে। মনে রাখতে হবে, বাংলার মাটিতে তত্বাবধায়ক সরকার আর আসবে না।'

সোমবার (১৭ জুলাই) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দী বাজারে দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশাী হিসেবে আগাম গণসংযোগ করাকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি হোসনে আরা এসব মন্তব্য করেন।

জামালপুর-২ ইসলামপুর আসনের দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী
এমপি হোসনে আরা বলেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। ভালো থাকে দেশের মানুষ। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না।'

গণসংযোগে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমপি হোসনে আরা
আরও বলেন, 'বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবনে বসে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই বিএনপি-জামায়াতকে ভোট দেওয়া যাবে না।'

এমপি হোসনে আরা উপস্থিত জনতাকে উদ্দেশে বলেন, 'ইসলামপুর আসনে আগামী সংসদ নির্বাচনে দল যাঁকে নৌকা প্রতীক মনোনয়ন দেবে, আপনারা তাঁকেই ভোট দেবেন। আর দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আপনারা আমাকে ভোট দেবেন। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।'

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমপি হোসনে আরার ছেলে কেন্দ্রীয় যুবলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সাবেক সম্পাদক মীর শরিফ হাসান লেলিন এবং উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সুজন মিয়া, চরপুটিমারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সিনার প্রমুখ।

আরও খবর