নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন : সভাপতি মোস্তফা আল মাহমুদ, সম্পাদক বিপু


জামালপুরের ইসলামপুর উপজেলা জাতীয় পাটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে দলটির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদকে সভাপতি এবং দলটির উপজেলা শাখার সদস্যসচিব জিল্লুর রহমান বিপুকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২২ মে) দুপুরে উপজেলা জাতীয় পাটির নবনিযুক্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু পূর্ণাঙ্গ কমিটি গঠন করার বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা জাতীয় পাটির নবনিযুক্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু বলেন, 'গত শনিবার জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদের স্বাক্ষরিত ১৭১ সদস্যবিশিষ্ট উপজেলা জাতীয় পাটির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করায় সর্বস্তরের নেতাকর্মীরা উৎফুল্ল।'

দলীয় সূত্রে জানা যায়, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০১৭ সালের ১৪ ডিসেম্বর জামালপুর জেলা জাতীয় পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক ইকবাল এহসান এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খানের সুপারিশে জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক বাণিজ্যমন্ত্রী এম এ সাত্তার দলের ইসলামপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। ওই আহ্বায়ক কমিটির শর্ত ছিল ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে, তা ঘোষণা করা। কিন্তু প্রায় সাড়ে ৫ বছর পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি দায়িত্বশীলরা।

নেতাকর্মীরা জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসন থেকে লাঙ্গল প্রতীকে মনোনয়ন দেওয়ার লক্ষ্যে মোস্তফা আল মাহমুদকে পার্টির ইসলামপুর উপজেলা শাখার আহ্বায়ক করেছিলেন। পরবর্তীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব দেয়া হয়েছে মোস্তফা আল মাহমুদকে। বর্তমানে তাঁকে পার্টির প্রেসিডিয়াম পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

উপজেলা জাতীয় পার্টির নবনিযুক্ত যুগ্ম সাধারণ সম্পাদক  মাহমুদুল্লাহ বলেন, 'মোস্তফা আল মাহমুদের দক্ষ নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে দলের কাজ করে যাচ্ছেন। আসছে সংসদ নির্বাচনে এ আসন থেকে মোস্তফা আল মাহমুদ লাঙ্গল প্রতীকে অংশ নেওয়ার লক্ষ্যে আমরা মাঠ গুছাচ্ছি।

জামালপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, 'দীর্ঘদিন আহ্বায়ক কমিটি দিয়েই চলছিল এখানকার জাতীয় পার্টি। এখন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যে কোনো সময়ের চেয়ে এখানকার জাতীয় পার্টি বর্তমানে সুসংগঠিত ও শক্তিশালী। আগামী সংসদ নির্বাচনে  ইসলামপুর আসনে নির্বাচন করার আমরা প্রস্তুতি নিচ্ছি। নিশ্চয়ই আমরা সফল হবো, ইনশাআল্লাহ।'

আরও খবর