নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অবশেষে সোয়া ২ মাস পর ইসলামপুরে ইজিপিপি প্রকল্পের শ্রমিকরা মজুরি পেলো


জামালপুরের ইসলামপুর উপজেলায় অতিদরিদ্রদের জন্য সরকারের গৃহীত ইউনিয়ন পরিষদের (ইউপি) অনুকূলে কর্মসৃজন কর্মসূচির (ইজিপিপি) ৪০ দিনের প্রথম পর্যায়ের প্রকল্প কাজ শেষ হওয়ার সোয়া ২ মাস পর মজুরির টাকা পেলো শ্রমিকরা। 


গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে শ্রমিকদের মোবাইল ফোনের বিকাশ একাউন্টের মাধ্যমে মজুরি টাকা পরিশোধ করে প্রকল্পের অর্থবিভাগ।


উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি অফিসিয়ালি ভাবে প্রকল্পের কাজ শেষ হয়। কিন্তু ২ মাস অতিবাহিত হওয়ার পরও শ্রমিকদের ২০ দিনের মজুরি পরিশোধ করা হচ্ছিল না। 


এতে প্রকল্পের আওতায় অতিদরিদ্র শ্রমিকসহ শ্রমিক সর্দারেরা অর্থাভাবে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। 



এনিয়ে দেশচিত্র অনলাইন ভার্সনে 'ইসলামপুরে ২ মাসেও মজুরি পাননি ইজিপিপি প্রকল্পের শ্রমিকেরা' একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে প্রকল্প সংশ্লিষ্টদের নজরে আসে। 


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে ইজিপিপি প্রকল্পে স্বাভাবিকভাবে কায়িক পরিশ্রম অক্ষম অতিদরিদ্র শ্রমিকদের মাথাপিছু ৪০০ টাকা দৈনিক মজুরিতে গ্রামীণ অবকাঠামো সংস্কারে মাটি কাটার কাজ করানো হয়। ৪০ কর্মদিবসের প্রকল্পের প্রথম পর্যায়ে গত ২৬ নভেম্বর একযোগে উপজেলার ১২টি ইউনিয়নে ৫৫টি প্রকল্পের কাজ শুরু করা হয়। এতে ২ হাজার ৮১৪ জন সুবিধাভোগী শ্রমিকের বিপরীতে ৪ কোটি ৫৩ লাখ ২৪ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। প্রকল্প তত্বাবধায়ন করেন ইউপি চেয়ারম্যানগণ। প্রকল্পের সভাপতির দায়িত্ব পালন করেন ইউপির সদস্যরা। গত ২৮ জানুয়ারি প্রতিটি প্রকল্পের বিপরীতে বরাদ্দের অর্ধেক টাকা পায় শ্রমিকরা।


পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, 'শ্রমিকরা তাদের মজুরির টাকা পেয়েছে। এর আগে প্রকল্পের কাজ শেষ হওয়ার দুই মাস পরও টাকা না পাওয়ায় আমরা বিপাকে ছিলাম।'


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু বলেন, প্রকল্পের কাজ শেষ হওয়ার ২ মাসেও শ্রমিকরা মজুরি না পাওয়ার বিষয়ে দেশিত্র অনলাইন ভার্সনে প্রকাশিত খবরটি নজরে এলে, খবরটির লিং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করি। গত ৫ এপ্রিল দুপুরে প্রত্যেক শ্রমিকের মোবাইল ফোনের বিকাশ একাউন্টে মজুরির টাকা পাঠানো হয়েছে। টাকা পেয়ে অতিদরিদ্র শ্রমিকরা খুশি।'


গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী বলেন, 'অতিরিদ্র শ্রমিকরা তাদের মজুরি না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছিল। মজুরি টাকার জন্য আমাদের কাছে সকাল-বিকাল ধর্ণা দিয়ে আসিল। এখন তারা টাকা পাওয়ায় আমরা চিন্তামুক্ত।'


গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা বলেন, 'শ্রমিকেরা মজুরি টাকা পেয়েছে। আমরা ঝামেলামুক্ত হয়েছি।'


বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, 'শ্রমিকরা টাকা পাওয়ায় নিজেও কাছে ভালো লাগছে। কারণ এতদিন টাকা না পাওয়ায় বড়ই কষ্টে দিনাতিপাত করছিল শ্রমিকরা।'


নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রোমান হাসান বলেন, 'দীর্ঘদিন পরে হলেও ইদের আগে টাকা পেয়ে শ্রমিকরা আনন্দিত।'

আরও খবর