নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গাছে গাছে মনকাড় বড়ই ফুল


প্রতিটি বরই গাছের শাখায় শাখায় দেখা যাচ্ছে ফুল। এ যেন ফুলে ফুলে ছেয়ে গেছে প্রতিটি বরই গাছ! এতে অনেকগুণ বেড়ে গেছে গাছগুলোর সৌন্দর্য। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন গ্রামগুলোতে এখন এ দৃশ্য চোখে পড়ছে। অপরদিকে বরই ফুলের মিষ্টি ঘ্রাণে ঘ্রাণে মাতোয়ারা হয়ে ছোটাছুটি করছে মৌমাছির দল। 


সাধারণত বছরের অক্টোবর মাসে বরই গাছে ফুল আসে। ফল ধরতে শুরু করে নভেম্বরের শেষের দিকে। ফল পাকা শুরু হয় ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে। এ সময় কাঁচাপাকা বরইয়ে ভরে যায় প্রতিটি গাছ। ছোট-বড় সবাই বরই খেতে ছুটে আসে বরই গাছতলায়। মার্চ মাস পর্যন্ত এ ফল পাওয়া যায়। টক-মিষ্টি স্বাদের বরই নারী-পুরুষ সবারই পছন্দ। এটি কুল নামেও পরিচিত। যে নামেই সম্বোধন করা হোক না কেন সবার পছন্দের ফল এটি। 


সরেজমিনে দেখা যায়, উপজেলার ধুলজুরি,সাহেবের চর, পুমদী,গোবিন্দপুর,জিনারী,আড়াইবাড়িয়া বাগান থেকে শুরু করে বাড়ির আঙিনার বরই গাছগুলো ফুলে ফুলে ছেয়ে গেছে।নাকফুলের মতো দেখতে বরই ফুলের রাজ্যে এখন পিঁপড়াদের দৌড়াদৌড়ি আর মৌমাছিদের আনাগোনা বেড়েছে। দেশি বরই ছাড়াও কাশ্মিরি কুল ও আপেল কুলের বাগান রয়েছে বিভিন্ন এলাকায়।


উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের নৈপুররা গ্রামের বাসিন্দা মো. চান মিয়ার বাড়ির আঙিনায় রয়েছে ৩টি দেশি বরই গাছ। প্রতিটি বরই গাছে শোভা পাচ্ছে ফুল। 


সিদলা ইউনিয়নের সাহেবের চরের সাদেক মিয়া বলেন, আমার দুটি বরই গাছ রয়েছে। প্রতি বছর আমি প্রায় ৩ থেকে ৪ হাজার টাকার বরই বিক্রি করতে পারি।


উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির বলেন, বরই চাষে তুলনামূলক খরচ কম। কম খরচে অধিক লাভবান হওয়া যায়। পতিত জমিতে বরই গাছ লাগিয়ে বাড়তি আয় করা সম্ভব।

আরও খবর

হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই

২৭ দিন ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে





কিশোরগঞ্জে পিডিবিএফ'র গণশুনানি

১৫৩ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে


হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা

১৫৯ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে


জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল

১৬২ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে