জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা


‎

‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একসময় বিকেলের মাঠ মানেই ছিল আনন্দ-উল্লাসের মিলনমেলা। গোল্লাছুট, বৌছি, কানামাছি, সাতচারা, দাড়িয়াবান্ধা, কুঁতকুঁত, ইচিং বিচিং কিংবা লাঠিখেলার মতো প্রাণবন্ত খেলাগুলোতে মুখর থাকত গ্রামবাংলার প্রতিটি কোণা। শিশুর হাসি, দৌড়ঝাঁপ আর বন্ধুত্বের টানেই তৈরি হতো এক অন্যরকম শৈশব। কিন্তু সময়ের পরিক্রমায় সেই দৃশ্য এখন যেন কেবল গল্প আর স্মৃতির পাতায় আটকে গেছে।

‎

‎বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে স্মার্টফোনের ব্যাপক ব্যবহার, খেলার মাঠের সংকট এবং সামাজিক পরিবর্তনের কারণে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাগুলো বিলুপ্তির পথে। এমনকি আমাদের জাতীয় খেলাগুলোর অন্যতম হাডুডু বা কাবাডিও এখন অস্তিত্ব সংকটে।

‎

‎লেখক ও কলামিস্ট এস এম মিজানুর রহমান মামুন এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন,

‎“একটা জাতির শিকড় থাকে তার সংস্কৃতিতে, আর সেই সংস্কৃতির বড় অংশ জুড়ে থাকে গ্রামীণ খেলাধুলা। আজকের শিশুরা যখন মাঠ ছেড়ে মোবাইলের পর্দায় ডুবে যাচ্ছে, তখন তারা শুধু খেলাই হারাচ্ছে না,হারাচ্ছে শৈশব, হারাচ্ছে সামাজিকতা, হারাচ্ছে সুস্থ মানসিক বিকাশের সুযোগ। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যৎ প্রজন্ম শারীরিকভাবে দুর্বল ও মানসিকভাবে একাকী হয়ে পড়বে। এখনই সময় সম্মিলিতভাবে এই সংকট মোকাবিলা করার।

‎

‎অন্যদিকে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক মাখন মৃধা ক্ষোভ প্রকাশ করে বলেন,

‎খেলার মাঠ দখল হয়ে যাচ্ছে, নতুন প্রজন্মের জন্য কোনো নিরাপদ খেলার পরিবেশ তৈরি করা হচ্ছে না,এটা খুবই দুঃখজনক। শুধু স্মার্টফোনকে দোষ দিলে হবে না, আমাদের দায়িত্বশীলদেরও জবাবদিহিতা নিতে হবে। তরুণদের মাঠে ফেরাতে হলে আগে মাঠ ফিরিয়ে দিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে, নইলে আমরা একসময় এমন প্রজন্ম পাবো, যারা মাঠ চিনবেই না।

‎

‎বিশেষজ্ঞদের মতে, খেলাধুলা শুধু শরীরচর্চা নয়,এটি মানুষের মনন গঠন, নেতৃত্বগুণ তৈরি এবং দলগত চেতনা বিকাশের অন্যতম মাধ্যম। কিন্তু বর্তমান প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ কমে যাওয়ায় দেশের ক্রীড়াক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়ছে।

‎

‎এ অবস্থায় স্থানীয় পর্যায়ে খেলার মাঠ সংরক্ষণ, নতুন মাঠ তৈরি, স্কুল-কলেজে খেলাধুলার বাধ্যতামূলক কার্যক্রম চালু এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলোকে পুনরুজ্জীবিত করতে সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনগুলোর এগিয়ে আসাও সময়ের দাবি।

‎

‎শুধু উন্নত প্রযুক্তি নয়, প্রয়োজন একটি সুস্থ, সচল ও প্রাণবন্ত প্রজন্ম। আর সেই প্রজন্ম গড়ে তুলতে হলে ফিরিয়ে আনতে হবে হারিয়ে যাওয়া সেই মাঠ, সেই খেলাধুলা, সেই শৈশবের নির্মল হাসি।

‎

আরও খবর

হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই

২৭ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে





কিশোরগঞ্জে পিডিবিএফ'র গণশুনানি

১৫৩ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে


হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা

১৫৮ দিন ২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে


জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল

১৬২ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে