নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

হাটহাজারীতে আওয়ামী লীগের গণ মিছিল ও সমাবেশে এম এ সালাম : নির্বাচন বানাচালের যেকোন অপতৎপরতা জনগণ রুখে দেবে


চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু  নির্বাচনের মাধ্যমে ক্ষমতার ধারাবাহিকতা রক্ষা করতে চায়, বিএনপি নির্বাচন চায় না। তারা নির্বাচন বানচাল করে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। এরই অংশ হিসেবে তারা তথাকথিত আন্দোলনের নামে দেশে সন্ত্রাস নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। তাদের এই হীন ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করা হবে। এক্ষেত্রে আগুন সন্ত্রাসী খুনী লুটেরাদের কোনো ছাড় দেয়া হবেনা।


তিনি বলেন;  একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা পচাঁত্তরে বঙ্গবন্ধুকে হত‍্যার মদদ যুগিয়েছে তারা বাংলাদেশের ঈর্ষণীয় উন্নয়ন অগ্রগতি সহ‍্য করতে না পেরে আওয়ামী লীগকে ক্ষমতাচ‍্যুত করতে চায়। বঙ্গবন্ধু কন‍্যা কোনো দেশী বিদেশী অপশক্তির রক্ত চক্ষুকে ভয় পায় না। জনগণের শক্তিতে ভর করে  জননেত্রী শেখ হাসিনা সেই ষড়যন্ত্র নস‍্যাত করে দেবে ইনশাআল্লাহ। আজ সোমবার (২ অক্টোবর) বিকেলে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ‍্যোগে দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে আয়োজিত গণ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  তিনি একথা বলেন।


উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা সিরাজউদ্দৌল্লাহ চৌধুরী, জসীম উদ্দিন শাহ, জাফর আহমদ, মোঃ নূর খাঁন, দিদারুল আলম বাবুল, আবুল কদর, শওকতুল আলম, সেলিম উদ্দিন, জেলা শ্রমিক লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীম, জেলা যুবলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান রাশেদুল আলম প্রমূখ।


উপজেলার মীরের হাট থেকে এম এ সালামের নেতৃত্বে হাজার হাজার দলীয় নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত স্মরণকালের সর্ববৃহৎ এই মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


সমাবেশে এম এ সালাম আরো বলেন, দেশের সর্বক্ষেত্রে চলমান দীর্ঘমেয়াদী উন্নয়নে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা দরকার। তিনি বলেন, আগামী নির্বাচনেও  শেখ হাসিনার সরকারকে আবার নির্বাচিত করতে হবে, যেন স্বাধীনতা বিরোধী অপশক্তি রাজাকারদের দোসর জঙ্গি আগুন সন্ত্রাসীরা এ দেশের ক্ষমতায় আর কোন দিন আসতে না পারে। 


বিএনপি আমলের দূর্নীতি লুটপাট প্রসঙ্গে তিনি বলেন, যারা আল্লাহর মেহমান হাজীদের টাকা পর্যন্ত মেরে খেয়েছিল, সেই লুটেরারাই আবার গণতন্ত্রের কথা বলে হাটহাজারীতে অরাজকতা সৃষ্টি করতে চায়। এদেরকে রুখে দাঁড়ানোর জন‍্য তিনি হাটহাজারীবাসীর প্রতি আহ্বান জানান। নির্বাচনমুখী কার্যক্রম শুরুর তাগিদ দিয়ে নেতাকর্মীদের তিনি বলেন, "ঘরে ঘরে গিয়ে প্রত্যেক ভোটারের কাছে আওয়ামী লীগের উন্নয়ন অর্জন ও সাফল্যের খতিয়ান তুলে ধরে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।" তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন স্বাধীন নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী যথাসময়ে হবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে যারা বিভ্রান্ত করছে, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ রাজপথে থাকবে। এদেশে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে আর মাথা তুলতে দেওয়া হবে না।

Tag
আরও খবর
ডা. বেণী মাধব শর্মার পরলোকগমনে গভীর শোক

৪৫৯ দিন ২৩ ঘন্টা ৫৪ মিনিট আগে