নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

তানোরে রাস্তার রিপিয়ারিং কাজে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ

রাজশাহীর তানোরে রাস্তার রিপিয়ারিং কাজে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলার কামারগাঁ ইউনিয়ন(ইউপির) মাদারিপুর থেকে নাকল পর্যন্ত ১৮০০ মিটার রাস্তার কাজে এঅনিয়মের ঘটনা ঘটেছে। প্রথম থেকে ঠিকাদারের অনিয়ম পুরাতন ইট খোয়া ব্যবহারের কারনে ইউপি চেয়ারম্যান অভিযোগ করলেও কোন গুরুত্ব দেন নি এলজিইডি অফিস। এতে করে রাস্তার টিকসই নিয়ে সন্দিহান।

চেয়ারম্যান ফরহাদ জানান, রাস্তায় খোয়া ব্যবহার করা হয়েছে পুরাতন, প্রথম থেকেই ব্যাপক অনিয়ম করেন ঠিকাদার। উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হলেও নজর দেন নি। দিলে তো পিসি খাওয়া যাবে না। যতগুলো রাস্তার কাজ হয়েছে সবচেয়ে নিম্মমানের এই রাস্তার কাজ। 

জানা গেছে, উপজেলার মাদারিপুর মোড় থেকে পশ্চিমে নাকল পর্যন্ত ১৮০০ মিটার রাস্তার কাজ পায় অন্য এক ঠিকাদার। তার নিকট থেকে ১৪% লাভে কিনে নেয় রাজশাহী শহরের বাবুল নামের এক ঠিকাদার। মুলত কিনে কাজ করার জন্য এত অনিয়ম। কারন অগ্রিম শতকরা ১৪  টাকা করে লাভ দিতে হয়েছে। রাস্তার এজিং করার সময় ওই রাস্তার পুরাতন তিন নম্বর ইট দেওয়া হয়েছে এবং এজিংয়ে বালুর পরিবর্তে ধুলা মাটি ব্যবহার করা হয়েছে। ডাবলু বিএমেও একেবারে নিম্মমানের খোয়া ব্যবহার করে রাখার পর রাস্তা দিয়ে ট্র্যাক্টরে করে মাটি বহনের কারনে ভিজে কাদা মাটি পড়ে। মাটি থাকা অবস্থায় প্রাইম বোর্ড করে গত ১২ ডিসেম্বর সোমবার থেকে কার্পেটিং শুরু হয়। সোমবার দুপুরের পরে সরেজমিনে দেখা যায়, প্রাইম বোর্ড উঠে গেছে, লালচে খোয়া ও ধূলার মধ্যে কার্পেটিং চলছে। সেখানে ছিলেন এসও শাহিনুর, তিনি জানান নিয়ম অনুযায়ী কাজ হচ্ছ, প্রাইম বোর্ড করা হয়েছে মাটির উপর জানতে চাইলে তিনি জানান আমার জানা নেই বলে এড়িয়ে যান। ঠিকাদার বাবলুর সহকারী জানান, কাজটি কিনে করা হচ্ছে, ১৪% অগ্রিম লাভ ও আরো ৩% দিতে হবে, সব মিলে ১৮% আগেই দিতে হয়েছে। তাহলে কাজ কেমন হবে ভেবে নিতে হবে বলে এড়িয়ে যান।

স্থানীয়রা জানান, যত রাস্তা হয়েছে, এই রাস্তার কাজ একেবারেই নিম্মমানের। এত মন্দার মধ্যে সরকার উন্নয়ন করছে, আর ঠিকাদার কর্তৃপক্ষ মিলেমিশে তসরুপ করছেন। কিছু বললে চাঁদাবাজি মামলা ও শহরের ক্ষমতা দেখাচ্ছে।

উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান জানান, কাজ ভালো করার কথা, যদি এমন অনিয়ম হয় বিল দেওয়া হবেনা।

আরও খবর