নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

তানোরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা শরফি উদ্দিন

রাজশাহী তানোর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সমরিক সচিব মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন। বৃহস্পতিবার বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন ।
পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের পূজা উদযাপন কমিটি, মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এবং পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনাথীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন ।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন বলেন, গত ৫ আগস্ট ২০২৪ ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী লীগের ফ্যাসিবাদ স্বৈরাচার সরকারকে পতনের পর আমরা নতুন দেশ পেয়েছি। এবার নতুন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তানোরসহ সারাদেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।  
মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন, আমি আপনাদের কাছে বিএনপির প্রতিনিধি হিসাবে এসেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদের শারদীয় শুভেচ্ছা জানাই। এ উৎসব সবার। আপনার আমার। বাংলাদেশে হিন্দু, মুসলিম, খৃষ্টান সবাই বাস করে। আমাদের একটায় পরিচয় আমরা বাংলাদেশী। আমি মুসলিম আপনি হিন্দু তা নয়, আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশী। আপনাদের উৎসব আমাদের উৎসব, আমাদের উৎসব আপনাদের উৎসব।
শরিফ উদ্দিন বলেন, আমি কেন এসেছি ? আপনাদের সাথে আমার নাড়ীর সম্পর্ক। আমার মেজভাই ব্যারিঃ আমিনুল হক মারা গেছে। উনার হাত ধরে এসেছি। উনার যে অসমাপ্ত কাজগুলো আছে সে গুলো সমাপ্ত করার অভিলাস প্রকাশ করেছি। আপনারা যদি আমাকে সেই খেদমত করার  সুযোগ দেন এবং আগামী সংসদ নির্বাচনে আপনারা বিএনপিকে ক্ষমতায় আনেন তাহলে আপনাদের উন্নয়ন মুলক কাজ গুলো করতে পারবো।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, মুণ্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফিরোজ, তানোর উপজেলা কৃষকদলের আব্দুল মালেক, আব্দুর রশিদ, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহাতাব উদ্দিন, যুগ্ম আহবায়ক ও রাজশাহী জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিমুসসান উজ্জ্বল, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ দিলিপসহ তানোর ও গোদাগাড়ী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।

Tag
আরও খবর