নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোদাগাড়ীতে ৩৯ টি মন্ডপে হবে দুর্গাপূজা

 রাজশাহীর গোদাগাড়ীতে ৩৯ টি মন্ডপে পালিত হবে দুর্গাপূজা। দূর্গোৎসবকে সামনে রেখে উপজেলার সনাতন হিন্দু সম্প্রদায়ের মধ্যে এখন চলছে সাজ সাজ রব। সব চেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গোৎসব উদযাপনে দুর্গা মন্ডপ গুলোকে সাজানো হচ্ছে মনোরম সাজে। ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মন্ডপে মন্ডপে এই ধর্মীয় উৎসব শুরু হবে।
পিরিজপুর শ্রীশ্রী রাধাকৃষ্ণ দেববিগ্রেহের প্রহিত (ঠাকুর) অরুন চন্দ্র পান্ডে বলেন, আগামী  ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হবে। সময় নেই। দুর্গা মন্ডপ সাজানোর কাজ চলছে।
অন্যদিকে কারিগররা প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছে। প্রতিমা তৈরী কারিগরদের সাথে কথা বললে তারা বলেন, প্রতিমা তৈরীর কাজে দম ফেলার সময় নেই। যে সব প্রতিমার বায়না নেওয়া হয়েছে তাদের নিদিষ্ট সময়ের মধ্যে প্রতিমা দিতে হবে।
এদিকে গোদাগাড়ী উপজেলা প্রশাসন গত বুধবার (২৫ সেপ্টেম্বর) দুর্গাপূজা পালনে প্রস্তুতিমূলক সভা সম্পুর্ণ করেছে। প্রস্তুতিমূলক সভায়, এবারের পূজায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার বিষয়টি উঠে এসেছে।
উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত জানায়, এবারের পূজায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করণের জন্য সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, পর্যাপ্ত আলো নিশ্চিতকরণ, আনসার, পুলিশ নিয়োগ ছাড়াও র‌্যাবের টহল দল, সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী নিয়োজিত থাকা ও নির্দিষ্ট সময়ের মধ্যে পূজা বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শারদীয় দুর্গাপুজা শুরু থেকে শেষ পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সে বিষয় প্রশাসন সজাগ দৃষ্টি রাখবেন। যদি কেউ এই শারদীয় দুর্গা উৎসবে অশুভ কর্মকান্ড করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর